খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়েবাড়িতে অতিথিদের খাসির মাংস পরিবেশন করা হবে, এমনই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত খাসির মাংসের বদলে মুরগির মাংস পরিবেশন করা হলে ক্ষোভে ফেটে পড়েন অতিথিদের একাংশ। শুধু তাই নয়, মুহূর্তের মধ্যেই আনন্দের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।  বিয়েবাড়ি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। বর ও কনের পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে প্রায় ১২ জন লোক আহত হয়েছেন। 

অভিযোগ, কনে পক্ষের তরফ থেকে আগে থেকেই জানানো হয়েছিল যে ভোজের মেনুতে খাসির মাংস থাকবে। সেই আশায় অনেক অতিথিই অনুষ্ঠানে এসেছিলেন। কিন্তু খাবার পরিবেশনের সময় দেখা যায়, মাটনের পরিবর্তে মুরগির মাংস দেওয়া হচ্ছে। এরপরই শুরু হয় বাগ্‌বিতণ্ডা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের সাহারসা জেলার সিমরি বখতিয়ারপুর শহরে। ক্ষুব্ধ হয়ে বরপক্ষ তীব্র প্রতিবাদ জানায়। এরপর কনের পরিবার বরযাত্রীদের মারধর করে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে মহম্মদ আনোয়ারের ছেলে মোহাম্মদ আবদুল্লাহ ওরফে চাঁদের সঙ্গে মহম্মদ জাভেদ ওরফে মোটোর মেয়ের  বিয়ে সম্পন্ন হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয়।  বরপক্ষের অভিযোগ,  বিপত্তি বাধে খাবার পরিবেশনের সময়।  বিয়ের মেন্যুতে তাদের খাসির মাংস দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু প্লেটে মাংস পরিবেশন করার পর দেখা যায় রয়েছে মুরগির মাংস । এই নিয়ে অতিথি ও আয়োজকদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয়। কথার লড়াই হাতাহাতিতে পৌঁছায় এবং উভয় পক্ষকেই একে অপরকে আঘাত করেন। মারামারির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ক্লিপে দেখা যায়, পুরুষরা লাঠি দিয়ে অতিথিদের মারছে এবং এমনকি তলোয়ারও ঘোরাচ্ছে। আহতদের সিমরি বখতিয়ারপুরের মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?