শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: সিরিজ আগেই হাতছাড়া হয়েছে। চুনকাম (হোয়াইটওয়াশ) হওয়ার লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে আগামিকাল শনিবার (১১ জুলাই) ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছেন শ্রেয়স আইয়াররা। আর ওই মান-সম্মান রক্ষার ম্যাচে প্রথম একাদশে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কোপ পড়তে পারে ঈশান কিশনের ঘাড়ে। দল থেকে বাদ পড়তে পারেন তিনি। পরিবর্তে দলে ফিরতে পারেন সঞ্জু স্যামসন।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি টি টোয়েন্টি ম্যাচে না পাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে জায়গা হারিয়েছেন সঞ্জু স্যামসন। তাঁর জায়গায় সুযোগ পান ১৫ বছরের বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টি টোয়েন্টি ম্যাচেই ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন ভারতের বিস্ময় বালক। তিন ম্যাচে তাঁর রান যথাক্রমে ১৪, ১৩ ও ১৫। অর্থা‍ৎ সর্বসাকুল্যে ৪২। তবে তিন ম্যাচে ব্যর্থ হলেও বৈভবের উপরে আস্থা হারাচ্ছেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। শেষ ম্যাচেও তাঁকে সুযোগ দিতে চান। বৈভবকে দলে রেখে তিন নম্বরে নামা ঈশান কিশনকে বসিয়ে দিতে চাইছেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচে ঈশানের রান যথাক্রমে-৪৯,১৩ ও ৪।

শুধু ঈশান কিশনই নয়, প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন জঘন্য পারফরম্যান্স করা ওয়াশিংটন সুন্দর ও প্রসিদ্ধ কৃষ্ণাও। তাদের জায়গায় দলে আসতে পারেন সূর্যাংশ শেগড়ে ও রবি বিষ্ণোই। দলের সহ অধিনায়ক তিলক বর্মাকেও প্রথম একাদশ থেকে বাদ দেওয়ার জল্পনা শুরু হয়েছে।

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা