অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

স্যাকনিল্কের দেওয়া তথ্যানুযায়ী, 'ধামাল ৪' প্রথম দিনে ১০,৬৬৯টি শো থেকে ১৩.৭৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি ‘ধামাল ৪’। কমেডি, অ্যাকশন, রোমান্সে পরিপূর্ণ এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, আরশাদ ওয়ার্সি, রীতেশ দেশমুখ, জাভেদ জাফরি, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, উপেন্দ্র লিমায়ে, অঞ্জলি আনন্দ, সঞ্জীদা শেখ, এশা গুপ্তা, বিজয় পাটকরের মতো তারকারা। তবে এমন তারকাদের অভিনয়ের পরেও ছবিটি বক্সঅফিসে বাজিমাত করতে ব্যর্থ। উল্টে ছবিতে অজয়ের অভিনয়ে নিয়ে ব্যাপক ট্রোলিং হচ্ছে। তবে মুক্তির দিনে ছবিটি দেশজুড়ে ১৩ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। দর্শকদের কাছে ছবিটি তেমন ইতিবাচক প্রতিক্রিয়াও পায়নি।

গতকাল ১০ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। স্যাকনিল্কের দেওয়া তথ্যানুযায়ী, ‘ধামাল ৪’ প্রথম দিনে ১০,৬৬৯টি শো থেকে ১৩.৭৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। আর বিদেশের মাটিতে ছবিটি মাত্র ৮ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। সুতরাং প্রথমদিনে ২১.৫০ কোটির উপরে আয় করেছে ছবিটি। তবে অজয় দেবগনের মতো একজন অভিনেতার ছবির জন্যে এই সংখ্যক আয়ের পরিমাণ হতাশাজনক। ছবিটি অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর প্রথম দিনের সংগ্রহকে ছাড়াতে পারেনি। যেটি প্রথমদিনে ভারতে ১৫ কোটি টাকা আয় করেছিল। জানা গিয়েছে, ২০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘ধামাল ৪।’ এখন আশা করা যাচ্ছে, ছবিটি দেখতে শনি ও রবিবারে প্রেক্ষাগৃহে ভাল দর্শক উপস্থিত হবেন

এদিকে অজয় দেবগনের আসন্ন ছবি ‘চৌহান’। যেটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। কিন্তু ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। ছবিতে অজয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজপুত সংগঠনগুলি। অভিযোগ উঠেছে, ছবিতে রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ইতিহাসকে বিকৃত করার অভিযোগও উঠেছে। তাই ছবির জন্যে রাজপুত সংগঠনের কাছে অজয় দেবগন নিজেও সমালোচনার সম্মুখীন হয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম