উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: উজবেকিস্তানে পড়তে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছিল কেরলের বাসিন্দা ২২ বছরের এক মেডিকেল ছাত্রীর। মৃত্যুর এক সপ্তাহ পর মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করেছে কেরল পুলিশ। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে ওই ছাত্রীকে নৃশংসভাবে মারধর করা হয়েছিল। নিহত ছাত্রীর বাবা-মা আলাপ্পুঝার  পুলিশ সুপারের সঙ্গে দেখা করার পর হরিপদ থানায় এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। তদন্তের স্বার্থে আলাপ্পুঝা মেডিকেল কলেজেও ওই তরুণীর ময়নাতদন্তও সম্পন্ন হয়েছে।

গত সপ্তাহেই উজবেকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল আলাপ্পুঝার বাসিন্দা ২২ বছরের এক মেডিকেল ছাত্রীর। মালপ্পুরমের বাসিন্দা এক যুবক উজবেকিস্তানে নিহত তরুণীর সহপাঠী ছিলেন। যে হোস্টেলে দুজনে থাকতেন সেখানকার আধিকারিকরা জানিয়েছিলেন, ‘কোনও কিছু নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। তখনই ওই যুবক তরুণীর মাথায় ল্যাপটপ দিয়ে আঘাত করে।’ যদিও সে কথা মানতে চাননি নিহত তরুণীর পরিবারের সদস্যরা। তাঁদের দাবি, ‘নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ছাত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য উজবেকিস্তানে যাওয়া পরিবারের এক সদস্যকে সেখানকার তদন্তকারীরা জানিয়েছেন, মৃত্যুর আগে তরুণীকে নির্যাতন করা হয়েছিল।বেশ  কয়েকজন শিক্ষার্থী অভিযুক্তকে ওই তরুণীর ওপর ধর্ম পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করতে দেখেছিল।’

নিহত ছাত্রীর এক আত্মীয় সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা এখানে অভিযোগ দায়ের করেছি, যাতে উজবেকিস্তানের পুলিশ ছেড়ে দিলেও অবিযুক্ত পালিয়ে যেতে না পারে।’ কায়ামকুলামের ডেপুটি পুলিশ সুপার বিনুকুমার টি এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘ছাত্রী খুনের বিষয়টি উজবেকিস্তানে ঘটলেও এখানে মামলা দায়ের করার আইনি সংস্থান রয়েছে। উজবেকিস্তানের পুলিশ যদি কোনও আইনি পদক্ষেপ না নেয়, তাহলে মামলাটি এগিয়ে নিয়ে যাওয়া হবে। উজবেকিস্তানে তদন্তের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের মাধ্যমে সেখানকার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে।’

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক