অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

স্যাকনিল্কের দেওয়া তথ্যানুযায়ী, 'ধামাল ৪' প্রথম দিনে ১০,৬৬৯টি শো থেকে ১৩.৭৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তি পেয়েছে অজয় দেবগনের বহু প্রতীক্ষিত ছবি ‘ধামাল ৪’। কমেডি, অ্যাকশন, রোমান্সে পরিপূর্ণ এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন, আরশাদ ওয়ার্সি, রীতেশ দেশমুখ, জাভেদ জাফরি, রবি কিষাণ, সঞ্জয় মিশ্র, উপেন্দ্র লিমায়ে, অঞ্জলি আনন্দ, সঞ্জীদা শেখ, এশা গুপ্তা, বিজয় পাটকরের মতো তারকারা। তবে এমন তারকাদের অভিনয়ের পরেও ছবিটি বক্সঅফিসে বাজিমাত করতে ব্যর্থ। উল্টে ছবিতে অজয়ের অভিনয়ে নিয়ে ব্যাপক ট্রোলিং হচ্ছে। তবে মুক্তির দিনে ছবিটি দেশজুড়ে ১৩ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। দর্শকদের কাছে ছবিটি তেমন ইতিবাচক প্রতিক্রিয়াও পায়নি।

গতকাল ১০ জুলাই মুক্তি পেয়েছে ছবিটি। স্যাকনিল্কের দেওয়া তথ্যানুযায়ী, ‘ধামাল ৪’ প্রথম দিনে ১০,৬৬৯টি শো থেকে ১৩.৭৫ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। আর বিদেশের মাটিতে ছবিটি মাত্র ৮ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে। সুতরাং প্রথমদিনে ২১.৫০ কোটির উপরে আয় করেছে ছবিটি। তবে অজয় দেবগনের মতো একজন অভিনেতার ছবির জন্যে এই সংখ্যক আয়ের পরিমাণ হতাশাজনক। ছবিটি অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর প্রথম দিনের সংগ্রহকে ছাড়াতে পারেনি। যেটি প্রথমদিনে ভারতে ১৫ কোটি টাকা আয় করেছিল। জানা গিয়েছে, ২০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে ‘ধামাল ৪।’ এখন আশা করা যাচ্ছে, ছবিটি দেখতে শনি ও রবিবারে প্রেক্ষাগৃহে ভাল দর্শক উপস্থিত হবেন।

এদিকে অজয় দেবগনের আসন্ন ছবি ‘চৌহান’। যেটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। কিন্তু ছবির ট্রেলার রিলিজ হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। ছবিতে অজয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজপুত সংগঠনগুলি। অভিযোগ উঠেছে, ছবিতে রাজপুত ইতিহাসকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। ইতিহাসকে বিকৃত করার অভিযোগও উঠেছে। তাই ছবির জন্যে রাজপুত সংগঠনের কাছে অজয় দেবগন নিজেও সমালোচনার সম্মুখীন হয়েছেন। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের