বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও তিনজন গ্রেফতার, ইন্দ্রজিতের বাড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরের নাবালিকা ধর্ষণ, খুন এবং পরবর্তী গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে রাজ্য প্রশাসনের তৎপরতা আরও জোরদার হচ্ছে। নির্দোষ ইন্দ্রজিৎকে গণপিটুনি কাণ্ডের তদন্তেও তৎপর প্রশাসন। তদন্তে নতুন করে আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বারুইপুর জেলা পুলিশ, স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এই গ্রেফতারের পর গণপিটুনির মামলায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। এরই মধ্যে আজ শনিবার বারুইপুর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

ঘটনার পর থেকেই প্রশাসন এলাকায় আইনশৃঙ্খলা আরও মজবুত করার উদ্যোগ নিয়েছে। সেই ধারাবাহিকতায় শনিবার অর্থাৎ আজ বারুইপুরে সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুর হাটের কাছে নতুন করে তৈরি হওয়া পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। নির্যাতিতার পরিবারের দাবি মেনে মাত্র চার দিনের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় ফাঁড়িটির নির্মাণকাজ সম্পূর্ণ করেছে প্রশাসন। নতুন এই চারতলা ভবনে আধুনিক পরিকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে। দ্বিতীয় তলায় আউটপোস্ট ইনচার্জের দফতর এবং অভিযোগ জানানোর জন্য আলাদা রুম থাকবে। নিয়মিত মহিলা পুলিশ আধিকারিকও সেখানে দায়িত্ব পালন করবেন। এছাড়া লকআপের পাশাপাশি রিজার্ভ ফোর্সের থাকার জন্য বিশেষ ক্যাম্পের ব্যবস্থাও করা হয়েছে।

আরও পড়ুন: ‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। পাশাপাশি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও গিয়ে তাঁর পরিবারের সঙ্গে কথা বলবেন। রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে বিশেষ আর্থিক সহায়তাও তুলে দেওয়া হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রী সফরের আগে শুক্রবার (১০ জুলাই) এলাকায় পরিদর্শনে যান প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্করপ্রসাদ বারুই। তিনি নির্যাতিতা এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে প্রশাসনের উদ্যোগে ইন্দ্রজিতের বাড়ির মেরামতির কাজও শুরু হয়েছে। বাড়ির চারপাশে একাধিক সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, যার মাধ্যমে বারুইপুর থানার কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। এছাড়াও বারুইপুরের ফুলতলায় নিহত কিশোর প্রসেনজিৎ বিশ্বাসের পরিবারের সঙ্গেও দেখা করবেন মুখ্যমন্ত্রী। তাঁদের বারুইপুর পুলিশ সুপারের দফতরে ডাকা হয়েছে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজ নেবেন তিনি।

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

অজান্তেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাইবার প্রতারণার ফাঁদ, পুলিশের নোটিসের পরই আত্মঘাতী মহিলার

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

ভবানীপুরে রাখি বন্ধন উৎসব পালনে মুখ্যমন্ত্রী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩