দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রীষ্মের তীব্র গরমে বাড়ির বাইরে  গেলেই তেষ্টা পায়। তখন অনেকেই রাস্তার ধারের দোকান থেকে ঠান্ডা  পানীয় জল কিনে তেষ্টা মেটান। বেশিরভাগ মানুষেরই ধারণা, বোতলজাত জল মানেই নিরাপদ। কিন্তু সেই বোতল কীভাবে সংরক্ষণ করা হয়েছে বা কতদিন ধরে রোদে পড়ে রয়েছে, সেদিকে খুব কম মানুষই নজর দেন। আর সেখানেই লুকিয়ে থাকতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি। সেই ঘটনার সাক্ষী থাকল এক তরুণী। দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই মুখ দিয়ে গলগল করে বেরোতে শুরু করে রক্ত। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।   

তদন্তে জানা গিয়েছে,  পুরো ঘটনাটি হাপুর সিটি থানা এলাকার অর্জুন নগরের একটি দোকানের।  এক তরুণী অভিযোগ করেছেন, দোকান থেকে কেনা জলের বোতলে জলের বদলে অ্যাসিড ভরা ছিল।  জল ভেবে তিনি অ্যাসিড পান করেন, যার ফলে তাঁর শারীরিক অবস্থা গুরুতর হয়ে ওঠে। চিকিৎসার জন্য তাঁকে মিরাটের একটি  চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা  হয়। এক দোকানদারের কাছ থেকে এক তরুণীর জলের বোতল কেনার একটি ভিডিও ফুটেজও সামনে এসেছে, যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।   ওই তরুণী জল চাইলে তাকে একটি পরিচিত ব্র্যান্ডের বোতল দেওয়া হয়ও। এক চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই তরুণীটির স্বাস্থ্যের হঠাৎ অবনতি ঘটে। 

পরিবারের সদস্য ও উপস্থিত জনতা দ্রুত  তরুণীকে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা  পর তার অবস্থা গুরুতর হওয়ার কারণে তাঁকে মিরাটের একটি উন্নত চিকিৎসা কেন্দ্রে রেফার করা হয়।  খবর পেয়ে হাপুর সিটি কোতোয়ালি থানা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি তদন্ত করতে শুরু করে। জলের বোতলে কীভাবে অ্যাসিড এলো এবং এর পেছনে কারা জড়িত সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সিসিটিভি ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। এই ঘটনাটি এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি করেছে।

রবির সকালে হাওড়া ময়দান থেকে বন্ধ মেট্রো, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ভিয়েতনামের ফু-কুওক দ্বীপের কাছে উল্টে গেল ভারতীয় পর্যটক বোঝাই নৌকা

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

দোকান থেকে কেনা জলে চুমুক দিতেই গলগল করে বেরোতে শুরু করল রক্ত…

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ