খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

খাল পরিষ্কার করতে গিয়ে ভেসে উঠল পচাগলা দেহ। বারাসতের বামনগাছিতে হাড়হিম ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১১ জুলাই) সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে নিত্যানন্দ সরণী এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: খাল পরিষ্কার করতে গিয়ে ভেসে উঠল পচাগলা দেহ। বারাসতের বামনগাছিতে হাড়হিম ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে শনিবার (১১ জুলাই) সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে নিত্যানন্দ সরণী এলাকায়। মরসুমি অক্ষরেখা ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে। সঙ্গে রয়েছে নিম্নচাপ। যার জেরে জেলায় জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে। জানা গিয়েছে, একটু বৃষ্টি হলেই ওই এলাকায় জলে টইটম্বুর থাকে। দীর্ঘদিন ধরেই জলনিকাশির সমস্যায় ভুগছে স্থানীয়রা। সামান্য বৃষ্টিপাত হলেই রেল সংলগ্ন খাল ও আশপাশের এলাকাগুলি জলমগ্ন হয়ে পড়ে। সেই কারণে স্থানীয়রা পঞ্চায়েতের কাছে খাল পরিষ্কারের দাবি জানিয়ে আসছেন। সেইমতো আজ, শনিবার সকালে ওই এলাকায় পঞ্চায়েতের তরফ থেকে জেসিবি মেশিন আনা হয় খাল পরিষ্কারের জন্যে। আর তখনই খালে এক পচাগলা মৃতদেহ ভাসতে দেখতে পান শ্রমিকরা।

প্রাথমিক অনুমান, মৃতদেহটি প্রায় দু’মাস বা তারও বেশি সময় ধরে খালের মধ্যে পড়ে ছিল। দেহটি এতটাই পচে গিয়েছে যে ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বামনগাছি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ব্যাক্তিটি কে, কোথায় থাকেন? কীভাবে ওই ব্যক্তির দেহ খালে এলো? কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সবটাই খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় একজন এলাকাবাসী জানিয়েছেন, ‘আজ খাল পরিষ্কার করার সময় পচাগলা দেহ জেসিবি মেশিনে উঠে আসে। যেহেতু খালে নোংরা ছিল। মানুষ বিভিন্ন সবজির খোসা, নোংরা জিনিসপত্র এখানে ফেলত। তাই আমরা ভেবেছি পচা সবজির গন্ধ। আলাদা করে মানুষের পচাগলা দেহের গন্ধ কি করে বুঝব। তবে এই মুহূর্তে এলাকায় কেউ নিখোঁজ নেই। ব্যক্তিকে চেনা যাচ্ছে না। তার গলায় একটা সুতো ছিল। খালের ধারে একটা জুতো পড়ে ছিল। আনুমানিক দেহটি দুই মাস আগের।’

অন্য একজন বলেছেন, ‘পচাগলা দেহটি কোনও ছেলের। আমার এই ঝিলটা কয়েক বছর ধরে এমন নোংরা অবস্থায় পড়ে রয়েছে। যে কারণে এখানে যে একটা দেহ পড়ে রয়েছে সেটা কেউ বুঝতে পারেনি। আমরা প্রশাসনের কাছে অনেকবার খাল পরিষ্কারের দাবি জানিয়েছি। কিন্তু কিছুই হয়নি। অবশেষে গতকাল পঞ্চায়েত একটি জেসিবির ব্যবস্থা করে আর সকালে এখানে পাঠায়। খাল পরিষ্কার করতে গিয়েই দেহটি ভেসে ওঠে। মনে হচ্ছে, কেউ ব্যক্তিকে খুন করা হয়েছে। কোনও রেলে কাটা পড়েনি। গলায় স্পষ্ট কাটার দাগ। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানাচ্ছি। আমাদের মনে হয়, এই ঝিল পরিষ্কার করলে আর কি না কি উঠে আসবে!’

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

নাবালিকাকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

বর্ষায় স্বাদ বদল করতে চান? রান্না করুন কাসনপোড়া ইলিশের ঝোল