দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দমদম বিমানবন্দরের দ্বিতীয় রানওয়ের থেকে মাত্র কিছুটা দূরেই রয়েছে গৌরীপুর জামে মসজিদ বা ‘বাঁকড়া মসজিদ’। সেই মসজিদ যাতে সরানো যায় সেই বিষয়ে বারবার রাজ্যের পূর্বতন সরকারকে জানিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। কিন্তু রাজনৈতিক ভোটব্যাঙ্কের কথা মাথাতে রেখেই বিমানবন্দরের ভিতরে থাকা ওই ১৩৬ বছরের পুরনো মসজিদকে সরানোর কথা ভাবেন তৃণমূল কংগ্রেসের সরকার। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রধান রানওয়েটি দিয়ে বিমান ওঠানামা হয়। দ্বিতীয় রানওয়েটি আকারে ছোট। সেই রানওয়ের ঢিলছোড়া দূরত্বে এই মসজিদ রয়েছে। প্রথম রানওয়ে রক্ষণাবেক্ষণের জন্য সাময়িক বন্ধ থাকলে বড় বিমান ওঠানামার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। তাই মসজিদটিকে অন্যত্র সরানোর আর্জি ছিল দীর্ঘদিনের। রাজ্যে পালাবদলের পর বিমাবন্দর কর্তৃপক্ষের সেই দাবিই এবার কার্যকর করছে বিজেপি সরকার। জানা গিয়েছে, বিমানবন্দরের রানওয়ের প্রায় লাগোয়া শতাব্দী প্রাচীন এই মসজিদ সরানো হবে।

আরও পডুন: খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বামনগাছিতে

সেই বিষয়ে আজ, শনিবার একটি বৈঠক হয়। উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে স্থানীয় বিধায়ক ও মসজিদ কমিটির সদস্যরা এই বিষয়ে বৈঠকে বসেছিলেন। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, বিমানবন্দরের স্বার্থে ‘বাঁকড়া মসজিদ’-কে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে। আজ, শনিবার থেকে মসজিদে নমাজ পড়াও বন্ধ হয়েছে। নিরাপত্তার জন্য পুলিশ-নিরাপত্তারক্ষীও মোতায়েন করা রয়েছে বলে খবর। মসজিদে যাওয়ার জন্য এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হত। তার জন্য ছিল এন্ট্রি পাস। সেটিও এদিন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। একটি বিশেষ পরিদর্শকের দল ওই মসজিদ পরিদর্শন করতে গিয়েছিল এদিন। তারমধ্যে বিমানবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধিরাও ছিলেন। বিমানবন্দরের নিরাপত্তা কমিটি আলাদা করে এই ইস্যুতে বৈঠকও করেছেন বলে সূত্রের খবর।

বিষয়টি নিয়ে স্থানীয় বিজেপি বিধায়ক সৌরভ শিকদার জানিয়েছেন, ‘নমাজ পড়তে আসা বেশিরভাগ মানুষই এই পদক্ষেপে রাজি হয়েছেন। বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টিও এক্ষেত্রে ভাবা হচ্ছে।’

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক