গৃহবধূর রহস্যজনক মৃত্যু মগরাহাটে! রেললাইনে মিলল দেহ

ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান সোমবার গভীর রাতে কেউ তাঁকে এভাবে হত্যা করে দেহ রেললাইনের ফেলে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাতে শুয়েছিলেন একসঙ্গে। মাঝরাতে কখন স্ত্রী পাশ থেকে উঠে চলে যান তা টের পাননি স্বামী। ভোররাতে ঘুম ভাঙতে দেখেন স্ত্রী নেই পাশে। তাই বাড়ি বাইরে বেড়িয়ে খোঁজখবর শুরু করলেন। বেশ কিছুটা খোঁজাখুঁজির পরে জানতে পারলেন, বাড়ির অদূরে রেললাইনে স্ত্রীর মুণ্ডু কাটা মৃতদেহ পড়ে আছে। মঙ্গলবার সাতসকালে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা(South 24 Pargana) জেলার ডায়মন্ডহারবার(Daimond Harbour) মহকুমার মগরাহাট(Mograhat) এলাকায়। এদিন সকালে মগরাহাট স্টেশনের অদূরে মেলে রেখা মণ্ডল(৩০) নামে ওই মহিলার মুণ্ডু কাটা মৃতদেহ। তাঁর বাড়ি মগরাহাটের পূর্ব বেলাড়িয়া বস্তি এলাকায়। ঘটনার তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান সোমবার গভীর রাতে কেউ তাঁকে এভাবে হত্যা করে দেহ রেললাইনের ফেলে গিয়েছে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আর কেনই বা ঘটিয়েছে তা নিয়ে অন্ধকারে রয়েছে পুলিশ।

রেখা মণ্ডলের স্বামীর নাম প্রবীর মণ্ডল। এদিন তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী কখন বাড়ি থেকে বেড়িয়ে গিয়েছেন আর কারাই বা এই ঘটনা ঘটালো তা নিয়ে তিনি কিছু জানেন না। তবে তাঁর ধারনা, রেখা মণ্ডলকে কেউ চক্রান্ত করে খুন করে তাঁর দেহ রেল লাইনে ফেলে দিয়ে গিয়েছে। যদিও পুলিশ জানিয়েছে, এই ঘটনা আত্মহত্যারও হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট না পেলে জোর দিয়ে কিছু বলা সম্ভব নয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ ট্রেনের গার্ডের রিকুজিশন খতিয়ে দেখছে। তবে প্রবীরবাবুর অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসীরও দাবি, ওই মহিলাকে কেউ খুন করে তাঁর দেহ রেললাইনে ফেলে গিয়েছে। তবে মৃত্যুর আগে তাঁর ওপর শারীরিক কোনও নিপীড়ন হয়েছিল কিনা তা স্পষ্ট নয়। উল্লেখ্য সপ্তাহ দেড়েক আগে এই জেলারই কাকদ্বীপে এক তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। তাঁর দেহ মিলেছিল রেললাইনের ধারে। সেই ঘটনায় এখনও পরিষ্কার হয়নি কে বা কারা ওই তরুণীকে খুন করেছিল নাকি ওই তরুণী আত্মহত্যা করেছিল। ওই ঘটনার সঙ্গে এদিনের ঘটনার কোনও মিল আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি