বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর দমদমে দুষ্কৃতীদের গোষ্ঠী সংঘর্ষে খুন হল কুখ্যাত দুষ্কৃতী রাজা দত্ত। সোমবার ভোরে উত্তর দমদম পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে খলিসাকোটা এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ হন রাজা দত্তের আরও দুই শাগরেদ। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত পাঁচজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে খবর, একটি বাইকে করে ঘটনাস্থলে পৌঁছেছিলেন রাজা দত্ত। অভিযোগ, এরপর তাঁর বন্দুক ছিনিয়ে নিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি চালানো হয়। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। খবর পেয়ে দমদম থানার পুলিশ পৌঁছে তাঁকে উদ্ধার করে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই দুষ্কৃতীকে পরে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার তদন্তে নেমে পুলিশ পাঁচজনকে আটক করেছে। তদন্তকারীদের দাবি, ধৃতরা প্রত্যেকেই পূর্বপরিচিত এবং দুষ্কৃতিমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো শত্রুতা ও গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। তদন্তে উঠে এসেছে, কিছুদিন আগে সুমন নামে এক দুষ্কৃতীর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছিল। অভিযোগ, ওই হামলার নেপথ্যে ছিল রাজা দত্তের দল। সেই ঘটনার পর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছিল।

আরও পড়ুনঃ মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পুলিশের অনুমান, তারই প্রতিশোধ হিসেবে সোমবার ভোরে রাজা দত্তকে লক্ষ্য করে হামলা চালানো হয়। অভিযোগ, তাঁর নিজের বন্দুক কেড়ে নিয়েই গুলি করা হয়। পুলিশ ঘটনার নেপথ্যে থাকা মূল অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ কারণ জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

৩ বছরের শিশুর ধর্ষণকারীর থেকে ১ লক্ষ টাকা নিয়ে দেদার ফুর্তি, অভিযোগের তির পঞ্চায়েতে সদস্যদের বিরুদ্ধে

ট্রলার থেকে বেরোচ্ছে একের পর এক লাশ! বকখালিতে মৎস্যজীবী মৃত্যুর সংখ্যা বেড়ে ৯

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে খেলবে ইংল্যান্ড’, প্রাক্তন ফুটবলারের মন্তব্যে তুঙ্গে চর্চা

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি রাজা দত্ত, তদন্তে পুলিশ

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ