ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  জুন মাসে জোড়া ভূমিকম্পে আঘাত হেনেছিল ভেনেজুয়েলায়। দক্ষিণ আমেরিকার সেই দেশে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। এখনও উদ্ধার করা হচ্ছে দেহ। ভয়াবহ সেই  ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৫৬১ জন। আহত হয়েছেন আরও ১৬ হাজার ৭৪০ জন।   

সোমবার (১৪ জুলাই) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ সর্বশেষ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১ লাখ ২৮ হাজার ৩২৪টি পরিবারকে ইতোমধ্যে বিভিন্ন ধরনের সহায়তা দেওয়া হয়েছে। বর্তমানে ১০৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছেন গৃহহীন ২০ হাজার ২৩১ জন। তবে এখনও ১৭ হাজার ৯০৭ জন স্থায়ী বাসস্থান পাননি। রদ্রিগেজ আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি বাড়ি সম্পূর্ণ ধসে পড়েছে।

আরও পড়ুন: ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

 আমেরিকার ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তাতেই ব্যাপক প্রাণহানি ও পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। তবে জীবিতদের সন্ধানে খোঁজ করা বন্ধ করে দেওয়া হয়েছে। ধ্বংসস্তুপের নীচ থেকে মৃতদেহ উদ্ধারের কাজ চলছে। 

সিয়ার পর এবার উর্মিলার ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার হবু স্বামী, গ্রেফতার ২

ফ্রিজ খুলেই চক্ষু চড়কগাছ! বরফের আকৃতি দেখে শুরু ‘হর হর মহাদেব’ ধ্বনি

ইংল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচে কে হচ্ছেন রেফারি? নাম ঘোষণা করল ফিফা

Jio-র এই প্ল্যানে মিলবে ২০০ দিনের ভ্যালিডিটি, সঙ্গে ৫০০ জিবি ডেটা

বর্ষায় ঘুরতে যেতে চান? কোথায়-কোথায় গেলে দেখা যাবে অপরূপ প্রকৃতি, রইল ৫ ঠিকানা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

হরমুজে মিসাইল হামলা ইরানের, মৃত্যু ভারতীয় নাবিকের

হরমুজ প্রণালিতে ইরানের মিসাইল হামলায় মৃত্যু ভারতীয় নাবিকের, আহত ৮

নবান্নে ইন্ডিয়ান অয়েলের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

‘হরমুজ ব্যবহারকারী জাহাজ থেকে ২০ শতাংশ কর আদায় করবে আমেরিকা’, ঘোষণা ট্রাম্পের

বাংলাদেশে ভয়াবহ বন্যা-ভূমিধসে ৫৪ জনের প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৫৬১

বর্ষায় কাচা জামাকাপড়েও ভ্যাপসা গন্ধ? এক কৌশলেই হবে মুশকিল আসান

বৃষ্টিতে ভিজে গিয়েছে শখের জুতো? বর্ষার দিনে এইভাবে যত্ন নিন