কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বনদফতরে নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে বন দফতরের সমস্ত নিয়োগ হবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সল্টলেকের বনবিতানে অরণ্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত বনমন্ত্রী মনোজ ওরাওঁকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, বনদফতরের বহু কর্মী প্রতিদিন ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। অথচ দীর্ঘদিন ধরে কর্মীসংকট, পরিকাঠামোর অভাব এবং নানা সমস্যার মধ্যেই তাঁদের কাজ চালিয়ে যেতে হচ্ছে। তাই দফতরে কতগুলি শূন্যপদ রয়েছে এবং কোথায় কী ধরনের পরিকাঠামোগত উন্নয়ন প্রয়োজন, তার বিস্তারিত তালিকা তৈরি করে মুখ্যসচিবের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। তবে সেই নিয়োগ সম্পূর্ণভাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তত্ত্বাবধানে হবে, যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনও ধরনের অনিয়ম বা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন না ওঠে।

আরও পড়ুন: ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

উল্লেখ্য, তৎকালীন তৃণমূল সরকারের আমলে বন সহায়ক পদে নিয়োগ নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। তৎকালীন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সময় প্রায় ২ হাজার শূন্যপদে নিয়োগকে কেন্দ্র করে অস্বচ্ছতার অভিযোগ ওঠে। পরে কলকাতা হাইকোর্ট সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে পুনরায় সাক্ষাৎকার গ্রহণের নির্দেশ দেয়। পরবর্তীতে রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরও ওই নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আনেন। তৃণমূল সরকারের সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘সব কিছুই শেষ করে গিয়েছেন আপনারা। বন-জঙ্গল বলতে কিছুই নেই। সব বিক্রি করে দিয়েছেন। বাঁকুড়া-পুরুলিয়া-ঝাড়গ্রাম, এই তিন জেলা মিলিতভাবে অরণ্য সুন্দরী বলা হয়। কিন্তু সেই জেলাগুলিতে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হয়ে রয়েছে।’ শুভেন্দু আরও বলেন, ‘আকাশ পথ দিয়ে যাওয়ার সময় রাজ্যের জঙ্গল অধ্যুষিত এলাকাগুলি চোখে পড়লে রীতিমতো চিন্তা বাড়ছে। কিছুই রাখেনি বিগত আমলের সরকার।’ এদিন মুখ্যমন্ত্রী অরণ্য সপ্তাহ উপলক্ষে রাজ্যজুড়ে ৭ কোটি ৫০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্যও ঘোষণা করেন। এই কর্মসূচি সফল করতে প্রতিটি পঞ্চায়েত সদস্যকে ১ হাজারটি এবং প্রতিটি বিধায়ককে ১ লক্ষ গাছ রোপণের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সরকারের আশা, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন বনভূমি সম্প্রসারণ হবে, তেমনি পরিবেশ সংরক্ষণেও বড় ভূমিকা রাখবে রাজ্য। 

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

‘ভয় পাই না’, সেমিফাইনালের লড়াইয়ের আগে ফ্রান্সকে হুঙ্কার ইয়ামালের

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি