‘ ব্যাটিং নয়, সবাই আমার ধর্ম দেখে’, যন্ত্রণা উগরে দিলেন অসি ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধি:  ক্রিকেট মাঠে তাঁর পরিচয় ছিল একজন সফল ব্যাটারের। কিন্তু মাঠের বাইরের বাস্তবতা ছিল আলাদা। অস্ট্রেলিয়ার প্রাক্তন টেস্ট ক্রিকেটার উসমান খাজা জানিয়েছেন, মুসলিম পরিচয়ের কারণে বহুবার তাঁকে নিজের দেশেই ‘বহিরাগত’ বলে মনে হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এ প্রকাশিত এক আবেগঘন প্রতিবেদনে তিনি তুলে ধরেছেন বর্ণবাদ, ইসলামোফোবিয়া এবং পরিচয়ের সংকটের নানা অভিজ্ঞতা। তিনি লিখেছেন, মুসলিম হওয়ার কারণে বহুবার এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, যখন মনে হয়েছে নিজের দেশেই তিনি যেন পুরোপুরি গ্রহণযোগ্য নন।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলা প্রথম মুসলিম ক্রিকেটার হিসেবে খাজা জানান, ক্রিকেটে পারফরম্যন্সই একজন খেলোয়াড়ের আসল পরিচয় হওয়া উচিত। স্কোরকার্ডে কেবল রান, সময় ও ম্যাচের ফলাফল লেখা থাকে সেখানে কারও ধর্ম, বর্ণ বা পারিবারিক পরিচয়ের কোনও স্থান নেই। কিন্তু বাস্তব জীবনে সেই সমতা সবসময় দেখা যায় না। পশ্চিম সিডনিতে বেড়ে ওঠা খাজা স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় গায়ের রঙের কারণে তাঁকে প্রায়ই বৈষম্যের শিকার হতে হয়েছে। কখনও কটূক্তি, কখনও অবহেলা এসব অভিজ্ঞতা তাঁকে বারবার বুঝিয়ে দিয়েছে যে সমাজে সবাইকে সমানভাবে দেখা হয় না। তাঁর কথায়, বর্ণবাদ সবসময় প্রকাশ্য আক্রমণ নয়, অনেক সময় এটি এমন এক অনুভূতি তৈরি করে যেখানে মানুষ নিজেকেই অচেনা মনে করতে শুরু করে। 

আরও পড়ুন: কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

জাতীয় দলে সুযোগ পাওয়ার পরও সেই অনুভূতি পুরোপুরি কাটেনি বলে জানান খাজা। তিনি লিখেছেন, দলের বেশিরভাগ সদস্যের ধর্ম, সংস্কৃতি ও জীবনযাপন তাঁর থেকে আলাদা ছিল। ফলে অনেক সময় তিনি নিজেকে আলাদা বলেই অনুভব করতেন। খাজার দাবি, প্রথমদিকে মানুষ তাঁর ব্যাটিং, ব্যাটিং অর্ডার কিংবা পারফরম্যান্স নিয়ে আলোচনা করত। কিন্তু সময়ের সঙ্গে সেই আলোচনার জায়গা দখল করে নেয় তাঁর ধর্মীয় পরিচয়। তিনি লিখেছেন, একসময় মানুষ তাঁকে একজন ক্রিকেটারের চেয়ে একজন মুসলিম হিসেবেই বেশি দেখতে শুরু করে। ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা তাঁর চিন্তাভাবনায় গভীর প্রভাব ফেলেছিল। ওই ঘটনার পর তিনি উপলব্ধি করেন, ঘৃণা কখনও হঠাৎ করে জন্ম নেয় না। ছোট ছোট কুসংস্কার, বিদ্বেষমূলক মন্তব্য ও সামাজিক বিভাজন থেকেই ঘৃণার শুরু। এই অভিজ্ঞতার পর থেকেই তিনি ইসলামোফোবিয়ার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগকে সমর্থন করছেন। তাঁর মতে, মুসলিম-বিরোধী প্রতিটি ঘটনা, হুমকি কিংবা বিদ্বেষমূলক মন্তব্য শুধু একজন মানুষকে নয় গোটা সমাজের সম্প্রীতিকেও আঘাত করে।

খাজা আরও জানান, তাঁর স্ত্রী-ও ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছেন। ইসলাম গ্রহণের পর তাঁকেও নানা ধরনের কটূক্তি ও বৈষম্যের মুখোমুখি হতে চলেছে। এতে তিনি উপলব্ধি করেছেন, ধর্মীয় বিদ্বেষের প্রভাব শুধু একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, পুরো পরিবারকে প্রভাবিত করে। খাজা লেখেন, অস্ট্রেলিয়া তাঁকে এমন সুযোগ দিয়েছে, যা তাঁর বাবা-মা কখনও কল্পনাও করতে পারেননি। তাই দেশের হয়ে প্রতিবার ‘ব্যাগি গ্রিন’ টুপি পরা তাঁর কাছে ছিল গর্বের বিষয়। তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা, ভবিষ্যতে পশ্চিম সিডনির কোনও মুসলিম শিশুকে যেন আর কখনও ভাবতে না হয় যে সে এই দেশের অংশ কি না। সে যেন আত্মবিশ্বাসের সঙ্গে ক্রিকেট খেলতে পারে এবং মানুষ তাকে শুধু তার পারফরম্যান্স দিয়েই মূল্যায়ন করে, ধর্ম দিয়ে নয়। উল্লেখ্য, উসমান খাজা অস্ট্রেলিয়ার হয়ে ৮৮টি টেস্ট ম্যাচে ৬,২২৯ রান করেছেন। তাঁর ঝুলিতে রয়েছে ১৬টি শতরান ও ২৮টি অর্ধশতরান। এছাড়া ৪০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১,৫৫৪ রান এবং ৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ২৪১ রান করেছেন তিনি। তাঁর টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস ২৩২ রান। 

বারাকপুর থেকে এসপ্লানেডে আরও দ্রুত পৌঁছতে একাধিক সরকারি বাস চালু করলেন পরিবহণ মন্ত্রী

কেলোর কীর্তি, টানা ১০ বছর সেনেগাল ফুটবল দলের প্রধান চিকিৎসকের দায়িত্বে স্ত্রী রোগ বিশেষজ্ঞ

বর্ষাকালের ‘অজুহাত’ দেখিয়ে ব্রিগেডে শহিদ সমাবেশের প্রস্তাবে না মমতাপন্থী তৃণমূলের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রের পরিবারের সদস্যরা ইডির নজরে

কত শূন্যপদ রয়েছে? অরণ্য সপ্তাহ কর্মসূচির মাঝেই জানতে চাইলেন মুখ্যমন্ত্রী

শাহরুখ খানকে স্বস্তি দিল সুপ্রিম কোর্ট, ‘মন্নত’ সংস্কারে বাধা কাটল

ধর্ষণ-খুন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই ফের বারুইপুরে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ

লাইব্রেরির চাকরি ছেড়ে ঘর মোছার চাকরি বাছলেন তরুণী, কারণ জানলে চমকে যাবেন

রাজ্যের গোয়েন্দা প্রধান হলেন এন রমেশবাবু, বদল বিধাননগরের পুলিশ কমিশনারও

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি