বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবল মানেই আবেগ। সব দেশই চায় তাঁদের দল বিশ্বকাপ ট্রফি জিতুক।  সেই স্বপ্ন যখন ভেঙে যায় তখন স্বাভাবিক ভাবেই হতাশা গ্রাস করে। কঠিন লড়াই করেও বিশ্বকাপ দখলের স্বপ্ন শেষ হয়েছে ফ্রান্সের।  সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে  বিদায় নিয়েছে এমবাপেরা। সেই উত্তাপ এবার মাঠের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে রাজপথেও। ম্যাচ শেষ হওয়ার পরেই প্যারিস ও লিওঁসহ কয়েকটি শহরে সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বেশ জটিল হয়ে ওঠে। ঘটনা সামাল দিতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে  দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে  গ্রেফতার করেছে পুলিশ। 

ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, শুধুমাত্র প্যারিসেই ১৪১ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে উঠেছে পুলিশ সদস্য ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে আতশবাজির মর্টার নিক্ষেপ করার অভিযোগ। তবে এই সংঘর্ষের ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি।   

আরও পড়ুন: সেমিফাইনালে মেসিকে থামানোর পরিকল্পনা জানালেন ইংল্যান্ডের কোচ

পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত দাঙ্গা দমন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়।  সেই সময়ে প্রায় ২০ জনকে আটক করা হয়।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আটক হওয়া ব্যক্তিদের জন্ম ২০০২ থেকে ২০১১ সালের মধ্যে। উত্তেজনা  ছড়ালেও  বড় ধরনের কোনও সম্পদের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে প্রশাসন। এই ঘটনার পরেই ফ্রান্স জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 

 

কলকাতা থেকে এবার এক বাসেই দিল্লি-বেঙ্গালুরু, জেনে নিন ভাড়া, কী কী সুবিধা মিলবে?

খোদ রক্ষকের ঘরেই সিঁধ কাটল চোর! চাঞ্চল্য নদিয়ায়

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে

ক্লাসরুমের ভিতরে শিক্ষিকার সঙ্গে উদ্দাম প্রেম শিক্ষকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

স্ত্রীর পরকীয়া স্বামীকে জানানোয় খুন যুবক, ঘাতক প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

প্রতীক্ষার অবসান! ২৩ জুলাই দেশজুড়ে মুক্তি পাচ্ছে বিজয়ের ‘Jay Naygan’

কামদুনি কাণ্ডে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ নির্যাতিতার পরিবার, ‘বিচার হবেই’ আশ্বাস শুভেন্দুর

বারুইপুরে নির্যাতিতার বাবাকে সরকারি চাকরি, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, চলছে উদ্ধারকাজ

শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে একুশে জুলাইয়ের সভার অনুমতি কলকাতা হাইকোর্টের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

বাংলা টেলিভিশনের মুখ সুশোভন সোনু রায়, এবার বড়পর্দায়

ওহ্ লাভলি, পরিবারে ইডির সমন আসতেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের দলে মদন