সেমিফাইনালে মেসিকে থামানোর পরিকল্পনা জানালেন ইংল্যান্ডের কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের ময়দানে লিওনেল মেসি মানেই জাদু। বল পায়ে তাঁর প্রতিটি পাস কিংবা হঠাৎ করে নেওয়া শট মুহূর্তের মধ্যেই বদলে দিতে পারে ম্যাচের চিত্র। ম্যাচ যত কঠিনই হোক, মেসির উপস্থিতি প্রতিপক্ষের জন্য সবসময় বাড়তি চিন্তার কারণ। অনেক সময় পুরো ম্যাচে তুলনামূলক শান্ত থাকলেও একটি মুহূর্তই যথেষ্ট তাঁর জন্য। একটি নিখুঁত থ্রু পাস, দুর্দান্ত ফ্রি-কিক কিংবা অসাধারণ ড্রিবলিংয়ে তিনি প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে দলকে এগিয়ে দেন। হেরে যাওয়ার মুখে থাকা ম্যাচেও দলকে জয়ের পথ দেখানোর অসংখ্য নজির রয়েছে তার ক্যারিয়ারে। প্রতিপক্ষ দলগুলো ম্যাচের আগে বিশেষ পরিকল্পনা সাজায় শুধুমাত্র মেসিকে ঘিরে। একজন নয়, প্রয়োজনে দুই বা তিনজন খেলোয়াড় দিয়ে তাকে মার্কিং করা হয়। কারণ তারা জানে, মেসিকে যদি কিছুটা হলেও আটকে রাখা যায়, তাহলে ম্যাচ জেতার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালের আগে সেই কঠিন চ্যালেঞ্জের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন ইংল্যান্ড কোচ থমাস টুখেল।

সেমিফাইনালের আগে মেসিকে থামানোর জন্য ম্যান টু ম্যান মার্কিংয়ের কৌশল কাজে লাগানোর কথা ভাবছেন ইংল্যান্ড কোচ। আর্জেন্টাইন তারকাকে থামানোর পরিকল্পনা প্রসঙ্গে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে টুখেল বলেন, ‘ম্যান টু ম্যান ডিফেন্স খেলার ভাবনা আমার মাথায় এসেছিল। আমরা এটা করব কি না, সেটা এখনো জানি না।’ মেসিকে কেন আলাদা করে সামলানোর প্রয়োজন হতে পারে, সেটিও ব্যাখ্যা করেছেন ইংল্যান্ড কোচ। স্পষ্ট ভাবেই বলেছেন, ‘সে (মেসি) সবার আগে বিষয়গুলো দেখতে পায়।’ মেসির সবচেয়ে বড় শক্তি শুধু গোল করা নয়, বরং পুরো দলের খেলাকে বদলে দেওয়া। নিজের অসাধারণ ফুটবল বুদ্ধিমত্তা, নিখুঁত পাস এবং আক্রমণ গড়ে তোলার দক্ষতায় তিনি সতীর্থদেরও সেরা খেলাটা বের করে আনেন। তাই আর্জেন্টিনা প্রতিপক্ষ হলেও মাঠে মেসির নেতৃত্ব, প্রভাবের প্রশংসা করেছেন টুখেল। বলেছেন, ‘এই বিশ্বকাপটা মেসির দুর্দান্ত যাচ্ছে। সে যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছে, তা অবিশ্বাস্য। তার অর্জন এবং সে যে মানের খেলা দেখাচ্ছে, তা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই। সে একজন নেতা এবং যে দলের হয়ে খেলে, সেই দলেরই মূল খেলোয়াড়।’ ম্যাচ ঘিরে ফুটবল প্রেমীদের উন্মাদনা প্রসঙ্গে বলেছেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের এবং মেসির বিপক্ষে খেলা একটি অনন্য অভিজ্ঞতা। এটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত ম্যাচ হবে।’

আরও পড়ুন: স্পেনের কাছে ফ্রান্সের হারের কারণ জানিয়ে বিস্ফোরক এমবাপে

প্রতিপক্ষ আর্জেন্টিনার শক্তি সম্পর্কে টুখেল বলেন, ‘তাদের (আর্জেন্টিনা) ঐক্য আপনি দেখতে পাচ্ছেন। তাদের অনেক অভিজ্ঞতা আছে, ভালো কোচ আছে। বোঝা যায়, তারা দীর্ঘদিন ধরে একসঙ্গে আছে। আর মেসির কাছে যখন বল যায়, তখনই দলের খেলোয়াড়দের নড়াচড়া শুরু হয়। মেসি এখনো সর্বোচ্চ পর্যায়ে আছে।’ তবে সেমিফাইনালে ইংল্যান্ডের পরিকল্পনা জানিয়ে তিনি বলেছেন, ‘আমরা এখানে নিজেদের মতো করে খেলতে এসেছি, নিজেদের ধরন চাপিয়ে দিতে চাই। আমরা জানি, এটি কত বড় একটি বাধা।’ আটালান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ভারতীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) হবে মেগা এই সেমিফাইনাল। জয়ী দল ফাইনালে স্পেনের বিপক্ষে খেলতে নামবে। অন্যদিকে হেরে যাওয়া দল খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে।

কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

পেট্রোল পাম্পে সামান্য বচসার জেরে ভয়ঙ্কর কাণ্ড! কুড়ুলের কোপে দু’হাত হারাল যুবক

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক

নৈহাটিতে অনলাইনে প্রতারণা চক্রের পর্দাফাঁস, গ্রেফতার ৬

মুখ পুড়ল পাকিস্তানের, ইসলামাবাদ সমঝোতা চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

স্নানের গোপন ভিডিও তুলে বিবাহিত মহিলাকে ব্ল্যাকমেলের অভিযোগ! ভয়ঙ্কর পরিণতি কলেজ পড়ুয়ার

স্পেনের কাছে ফ্রান্সের হারের কারণ জানিয়ে বিস্ফোরক এমবাপে

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

‘ওরা আপনাদের চায় না’, সিরিয়া-লেবানন থেকে সেনা প্রত্যাহার নিয়ে নেতানিয়াহুকে বার্তা ট্রাম্পের

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা! কলকাতায় জারি হলুদ সতর্কতা, রথের দিন কেমন থাকবে আবহাওয়া?

চাকরি খুঁজছেন? ১,২১৩ পদে লোক নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্ত সংস্থা

২৪ জুলাই লঞ্চ হচ্ছে iQOO Z11 Lite, সামনে এল ডিজাইন ও ফিচার সংক্রান্ত তথ্য