নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২২ বছর বাদে বদলে গেল আইআরসিটিসির ওয়েবসাইট। গতকাল বুধবার (১৫ জুলাই) রাত থেকে বিটা ভার্সনে চালু হল সংস্থার নতুন ওয়েবসাইট! অনলাইন টিকিট বুকিং পরিষেবাকে আরও সহজ ও দ্রুত করতে নতুন বিটা ভার্সনের ওয়েবসাইট চালু করেছে IRCTC। নতুন প্ল্যাটফর্মে আগের তুলনায় আরও পরিষ্কার ডিজাইন, কম ধাপে টিকিট বুকিং এবং উন্নত ইউজার এক্সপেরিয়েন্স দেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে।

নতুন ওয়েবসাইটে লগ-ইন থেকে শুরু করে ট্রেন সার্চ, সিটের প্রাপ্যতা দেখা এবং টিকিট বুকিং,সবকিছুই আগের তুলনায় আরও দ্রুত সম্পন্ন করা যাবে। অপ্রয়োজনীয় পপ-আপ, জটিল নেভিগেশন এবং অতিরিক্ত ধাপ কমিয়ে ব্যবহারকারীদের জন্য বুকিং প্রক্রিয়া সহজ করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আরও দ্রুত লোডিং স্পিড  পাওয়া যাবে। এছাড়াও  সহজ ও আধুনিক ইউজার ইন্টারফেস, কম ধাপে টিকিট বুকিং,একই স্ক্রিনে সিট অ্যাভেলেবিলিটি দেখার সুবিধা, যাত্রীর তথ্য সংরক্ষণ করে দ্রুত বুকিং করার ব্যবস্থা, ভবিষ্যতে নতুন Passenger Reservation System (PRS)-এর সঙ্গে ইন্টিগ্রেশনের পরিকল্পনা করা যাবে।

এই বিটা ভার্সনের মাধ্যমে ব্যবহারকারীদের মতামত সংগ্রহ করা হবে। সেই ফিডব্যাকের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন করে পরবর্তীতে পূর্ণাঙ্গ সংস্করণ সকলের জন্য চালু করা হবে। বিশেষ করে তৎকাল (Tatkal) টিকিট বুকিংয়ের সময় সার্ভারের ওপর চাপ সামাল দিতে এবং দ্রুত পরিষেবা দিতে এই আপগ্রেড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।যাত্রীরা চাইলে নতুন বিটা ওয়েবসাইট ব্যবহার করে আগের তুলনায় আরও স্মার্ট ও দ্রুত টিকিট বুকিংয়ের অভিজ্ঞতা নিতে পারবেন। এই আপডেট ভারতীয় রেলের ডিজিটাল পরিষেবাকে আরও আধুনিক ও ব্যবহারকারী বান্ধব করে তোলার অন্যতম বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে