শ্রেণীকক্ষে হারানো ৫০০ টাকা খুঁজতে ছাত্র-ছাত্রীদের বিবস্ত্র করলেন শিক্ষিকা, উত্তপ্ত স্কুল চত্বর

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি স্কুলে ঘটল অত্যন্ত লজ্জাজনক ঘটনা। একজন শিক্ষিকা শ্রেণীকক্ষের মধ্যে হারিয়ে ফেলেছিলেন ৫০০ টাকা। সেই হারানো টাকা খুঁজে বের করতেই ছাত্রছাত্রীদের বিবস্ত্র করে তল্লাশি চালানোর অভিযোগ উঠেছে শিক্ষিকার বিরুদ্ধে। এই ঘটনা জানাজানি হতেই স্কুল চত্বরে ব্যপক উত্তেজনা ছড়িয়ে পরে। 

চাঞ্চলয়কর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের গঙ্গাপুর শহরের বামনবাস মহকুমার অন্তর্গত লিওয়ালি গ্রামে । জানা গিয়েছে, সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা শ্রেণীকক্ষে ৫০০ টাকা হারিয়ে ফেলেন। বহু খোঁজাখুঁজির পরেও টাকাটি না পাওয়ায়, শিক্ষিকা সন্দেহের বশে নবম ও একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি ঘরে আটকে রাখেন এবং তল্লাশির নামে তাদের বিবস্ত্র করেন। এই ঘটনায় ছাত্রছাত্রীরা অত্যন্ত লজ্জায় পড়েন এবং বাড়িতে গিয়ে তাদের বাবা-মাকে ঘটনাটি জানায়।   ঘটনা শুনে অভিভাবকরা ক্ষিপ্ত হয়ে স্কুলে হট্টগোল শুরু করেন। খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়লে, গ্রামবাসীদের একটি দল স্কুলে জড়ো হয়ে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বামনবাসের ভারপ্রাপ্ত সিবিইও (CBEO) প্রতিভা মীনা ও পুলিশ কর্তারা। গ্রামবাসীরা ওই আধিকারিককে পুরো ঘটনাটি বর্ণনা করেন। গ্রামবাসীরা শিক্ষিকাকে বরখাস্তের দাবিতে হট্টগোল সৃষ্টি করে। বিষয়টি সাওয়াই মাধোপুরের জেলা সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

আরও পড়ুন:  মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

বিষয়টি গুরুতর হয়ে উঠতেই অভিযুক্ত শিক্ষিকা সরস্বতী মীনাকে বরখাস্ত করা হয়েছে। ভরতপুর স্কুল শিক্ষা বিভাগের যুগ্ম পরিচালক দলবীর সিং বলেছেন যে, শিক্ষিকা সরস্বতী মীনার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি বিভাগীয় তদন্ত শুরু করা হচ্ছে।

জল্পনায় সিলমোহর, রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল মল্লিক

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে