মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মায়ানমার উপকূলের কাছে বঙ্গোপসাগরে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। যে নৌকাগুলিতে রোহিঙ্গা শরণার্থীরা ছিলেন বলে জানা গিয়েছে। দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনার খবর সামনে আসার পরেই জাতিসংঘ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে নির্যাতিত সংখ্যালঘু সম্প্রদায়কে বহন করা নৌকাডুবির ঘটনার মধ্যে এটা অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা হতে পারে।  

রাষ্ট্রসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর যৌথ বিবৃতি অনুযায়ী, দুটি নৌকাই জুন মাসের শেষের দিকে মায়ানমারের রাখাইন রাজ্য থেকে যাত্রা শুরু করেছিল। যাত্রীদের অধিকাংশই ছিলেন রোহিঙ্গা শরণার্থী। তাঁদের মধ্যে অনেকেই বাংলাদেশের কক্সবাজারের শরণার্থী শিবির থেকেও ওই যাত্রায় যোগ দিয়েছিলেন।  যদিও   হতাহতের সংখ্যা এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবুও সম্ভাব্য ভয়াবহ প্রাণহানির ঘটনায় গভীর  উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইউএনএইচসিআর-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ৬,৫০০-এরও বেশি রোহিঙ্গা বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দেওয়ার চেষ্টা করে, যাদের মধ্যে প্রায় ৯০০ জন নিহত বা নিখোঁজ হয়।

আরও পড়ুন: কোটি কোটি টাকার মাদ্রাসা কেলেঙ্কারি! হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে যোগী রাজ্যের এটিএস

দুটি সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়েছে, প্রায় ২৫০ জন আরোহী নিয়ে যাত্রা করা একটি নৌকার সঙ্গে কিছুক্ষণের মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে প্রায় ২৮০ জন আরোহী বহনকারী আরেকটি নৌকা গত ৮ জুলাই মায়ানমারের ইরাবতী উপকূলে ডুবে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।  জাতিসংঘের সংস্থা দুটি জানিয়েছে নৌযাত্রাগুলো যাত্রা শুরু করেছিল নিয়মিত নৌ-চলাচলের সময়ের  বাইরে।  কারণ এই সময়ে বর্ষার  জন্য বঙ্গোপসাগর বিপজ্জনক হয়ে ওঠে।  জাতিসংঘ জানিয়েছে, বর্ষাকালের উত্তাল সমুদ্র, সংঘাত এবং মানবপাচার চক্রের কারণে রোহিঙ্গাদের সমুদ্রপথে পালানোর ঝুঁকি আরও বেড়ে চলেছে। মায়ানমারের চলমান অস্থিরতা এবং শরণার্থী শিবিরে ক্রমশ কঠিন হয়ে ওঠা জীবনযাত্রার কারণে বহু রোহিঙ্গা নিরাপদ আশ্রয়ের সন্ধানে মালয়েশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করছেন। 

 

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল

বেহাল রাস্তার জন্য ফিকে রথযাত্রার আনন্দ, ‘ডবল ইঞ্জিন’ সরকারের দিকেই তাকিয়ে নদীয়ার বাসিন্দারা

গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

‘কথা শোনেননি, প্রভু অহংকার সয় না, ফল পেলেন মমতা’, মন্তব্য জগন্নাথধামের মুখ্য পানিগ্রাহীর

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা লাগু করবেন না, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!

মায়ানমার উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

ডিম দিয়ে বানান নরম তুলতুলে পুডিং, স্বাদে মাত করবে সবাইকে