ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কার্ডিফ: বিরাট কোহলি (৬৫) ও শ্রেয়স আইয়ার (৬৬) ছাড়া আর কেউ লড়লেন না। মাঝের ও নিচের সারির ব্যাটারদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ২৩৩ রানেই গুটিয়ে গেল টিম ইন্ডিয়া। পুরো ৫০ ওভারও খেলতে পারলেন না শুভমন গিলরা। ইংল্যান্ডের হয়ে জোফ্রা আর্চার ও গাস আটকিনসন তিনটি করে উইকেট নিয়েছেন। সাকিব মাহমুদ নিয়েছেন দুটি উইকেট।

বৃহস্পতিবার (১৬ জুলাই) কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই জীবন ফিরে পান রোহিত শর্মা। তখন পাঁচ রানে ব্যাট করছিলেন তিনি। তাঁর ক্যাচ ফস্কান গাস আটকিনসন। অধিনায়ক শুভমন গিল শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন। তবে বেশিদূর এগোতে পারেননি। অষ্টম ওভারে গাস আটকিনসনের বলে বেন ডাকেটের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন শুভমন (৩১)। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান রোহিত শর্মা ও বিরাট কোহলি। দুই অভিজ্ঞ ব্যাটার ঠান্ডা মাথায় ব্যাট করেন। ১৮তম ওভারে উইল জ্যাকস আক্রমণে এসে রোহিতকে (২৬) ফিরিয়ে ৬০ রানের পার্টনারশিপ ভেঙে দেন। লোকেশ রাহুলের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ঈশান কিশন নিজের যোগ্যতা প্রমাণ করতে পারেননি। তিনি ফেরেন এক রান করে।

পর পর দুই উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে যায় ভারত। চতুর্থ উইকেটে জুটি বেঁধে বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার দলকে এগিয়ে নিয়ে যান। দুজনেই হাত খুলে খেলতে থাকেন। ফলে রান তোলার গতিও বাড়ে। ৫০ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন কোহলি। যেভাবে খেলছিলেন তাতে মনে হচ্ছিল শতরান পেয়ে যাবেন। কিন্তু ৩২তম ওভারে জোফ্রা আর্চার এসে কোহলিকে (৬৫ ) সাজঘরে ফিরিয়ে দেন। ছয় নম্বরে নামা ওয়াশিংটন সুন্দর ক্রমশই দলের পক্ষে বোঝা হয়ে দাঁড়িয়েছেন। তিনি সাকিব মাহমুদের বলে ২ রান করে সাজঘরের পথ ধরেন।

বিরাট ফেরার পরে একা কুম্ভ হয়ে লড়াই করতে থাকেন শ্রেয়স আইয়ার। ভয়ডরহীনভাবে ব্যাট করতে থাকেন তিনি। ছক্কা হাঁকিয়ে মাত্র ৪২ বলেই একদিনের ক্রিকেটে নিজের ২৪তম অর্ধশতরান পূর্ণ করেন। ৩৬তম ওভারে আক্রমণে এসে ভারতকে জোড়া ধাক্কা দেন জোফ্রা আর্চার। পর পর দুই বলে ফিরিয়ে দেন প্রথম ম্যাচের নায়ক অক্ষর পটেল (১) ও শিবম দুবেকে (০)। ১২ রানের মধ্যে তিন উইকেট খুঁইয়ে ফের চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। গুরনুর ব্রারকে সঙ্গে নিয়ে ৩৭.৪ ওভারে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন শ্রেয়স। ৪১ ওভারে সাকিব মাহমুদের বলে গাস আটকিনসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ব্রার (৭)।

১০ নম্বরে নামা যশপ্রীত বুমরা ইংলিশ বোলার সাকিব মাহমুদকে ঠ্যাঙানি দিয়ে এক ওভারেই তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ১৮ রান তোলেন। ৪৪তম ওভারে বল করতে এসে শ্রেয়সকে (৬৬) ফেরান গাস আটকিনসন। ওই ওভারের শেষ বলে প্রসিদ্ধ কৃষ্ণাকে (০) ফিরিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন। বুমরা ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের