ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রায় বৃষ্টির রেশ কাটার আগেই ফের বড় সতর্কতা দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এই বর্ষণ বলে জানিয়েছে আবহাওয়া দফতর । কিন্তু শুক্রবার নিম্নচাপ গতিপথ বদলে ওড়িশার দিকে সরে গিয়েছে। রথযাত্রার দিন (১৬ জুলাই) প্রায় সব জেলাতেই বৃষ্টির দেখা মিলেছিল। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকায় ভাল বৃষ্টি হয়েছে। তবে আবহাওয়াবিদদের মতে, এই বৃষ্টি এখনই শেষ হচ্ছে না। আগামী ১৯ জুলাই পর্যন্ত রাজ্যের বিভিন্ন অংশে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এর অবস্থান উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায়। এর সঙ্গে যুক্ত একটি ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী দু’দিনে এটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ওড়িশা ও ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। শনিবার থেকে কলকাতা-সহ হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উচ্চ আর্দ্রতার জেরে অস্বস্তি বাড়তে পারে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় আগামী এক থেকে দুই ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন: হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

এছাড়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া জেলায়ও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। কলকাতা, হুগলি-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট বাড়বে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় প্রথমে ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকলেও রবিবার ও সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

‘3 Idiots সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত নয়, ওকে চিনতামই না’, বিস্ফোরক আমির

মেসি-ইয়ামালদের ম্যাচে রেফারি কে? ঘোষণা করল ফিফা

‘গেটম্যানই মূল অপরাধী’, মুর্শিদাবাদে ট্রেন দুর্ঘটনায় দাবি অধীরের

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি