মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

Share:

নিজস্ব প্রতিনিধি: একে একে নয়, একসঙ্গেই সকলে ছেড়ে দিন, একুশে জুলাইয়ের আগেই দল ছাড়ুন, দুদিন আগে এমনই বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপরেই হু হু করে উইকেট পড়তে শুরু করেছে। নিচুর তলাতে তো বটেই, শীর্ষস্থানীয় নেতারা এবার কালীঘাট তৃণমূল ছেড়ে যোগ দিচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবিরে। গতকাল, বৃহস্পতিবার কোয়েল মল্লিক তৃণমূল ও সাংসদ পদ ছেড়েছেন। তিনি অবশ্য বিজেপিতে যোগ দিচ্ছেন। তারপরেই আজ, শুক্রবার বিধানসভায় গিয়ে ঋত তৃণমূলে যোগ দিয়েছেন বিশ্বজিৎ দাস, তাপস চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আরও বেশ কয়েকজন হেভিওয়েট নেতা যোগ দিতে পারেন ঋতব্রতদের তৃণমূলে। সেই তালিকায় নাম রয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুর। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ইতিমধ্যেই ঋতব্রতদের শিবিরে যোগ দিতে বার্তা পাঠিয়েছেন বলে সূত্রের খবর। রাজীবও মমতার হাত ছাড়তে চাইছেন, তলে তলে যোগাযোগ রাখছেন ঋত শিবিরের সঙ্গে। এমনটাই সূত্র মারফত খবর। রাজনৈতিক মহল মনে করছে, তৃণমূলনেত্রীর বার্তাকে সিরিয়াসলি নিয়ে ফেলেছেন দলবদলুরা। তাই একুশে জুলাইয়ের আগেই হু হু করে শিবির ছাড়ার হিড়িক দেখা দিয়েছে।

আরও পডুন: ‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

দুদিন আগেই মমতা বলেছিলেন, ‘যাঁরা যাচ্ছেন তাড়াতাড়ি চলে যান। একুশে জুলাইয়ের আগে লোটা-কম্বল, বাক্স নিয়ে কেটে পড়ুুন। আমার সঙ্গে একজন থাকলেও নতুন করে শুরু করব। ১৯৯৮ সালে আমার সঙ্গে একজন সাংসদ ছিলেন। তারপরেও দলটাকে ক্ষমতাতে আনতে পেরেছি। লড়াই করে ঠিকই এগিয়ে যাব।’ তারপরেই জেলাস্তের তৃণমূল ছাড়ার হিড়িকও দেখা গিয়েছে। শীর্ষস্তরের নেতারাও হু হু করে দল ছাড়ছে। ঋত তৃণমূল সূত্রে খবর, তালিকাটা বেশ লম্বা। আগামী একুশে জুলাই আরও বড় চমক অপেক্ষা করছে। সেদিনই শহিদ সমাবেশে জোর ধাক্কা খেতে চলেছে কালীঘাট তৃণমূল। কিন্তু আচমকাই শিবির বদলাচ্ছেন কেন তাপস, ব্রাত্যরা? সূত্রের খবর, ডিম থেরাপি, দুর্নীতি, গ্রেফতারির ভয়েই কালীঘাট শিবির ত্যাগ করে ঋতব্রতদের তৃণমূলে ভিড়ছেন এই হেভিওয়েট নেতারা। অধীর চৌধুরীর কথাতে, গ্রেফতারির হাত থেকে বাঁচতে ঋতব্রত তৃণমূল এখন সেফ্টি ভাল্ভ। ওখানে গেলেই বিজেপি আর ইডি-সিবিআই-পুলিশ ছোঁবে না।

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির