বাড়িতে রঙ করতে এসে হাতসাফাইয়ের অভিযোগ! উদ্ধার নগদ ও সোনার গয়না, গ্রেফতার ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  রঙ করার কাজ করতে এসে বাড়িতেই চুরির অভিযোগ। তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে উদ্ধার হল নগদ টাকা এবং সোনার গয়না। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী আইন মেনে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। ঘটনার তদন্ত এখনও চলছে।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারীর বাড়িতে গত ২০ মার্চ থেকে ৮ জুনের মধ্যে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযোগ দায়ের হওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে উঠে আসে, ওই বাড়িতে রং করার কাজ করতেন ওই তিন ব্যক্তি। সন্দেহের ভিত্তিতে প্রথমে সৈয়দ রফিক ও আনারুল মল্লিককে গ্রেফতার করা হয়। পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের সময় ধৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল গ্রহণের অভিযোগে আবির পাত্র নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের দাবি, সৈয়দ রফিকের স্বীকারোক্তির ভিত্তিতে তাঁর বাড়ি থেকে নগদ ৩৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ ‘হঠাৎ ভোর ৫টায় বেজে উঠল ফোন…’,কী ভাবে দময়ন্তীকে ফিরে পেল তাঁর পরিবার?

এর পর তিন অভিযুক্তকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য পায় পুলিশ। সেই সূত্র ধরে আবির পাত্রের বাড়ি থেকে আনুমানিক ১৯ গ্রাম ওজনের একটি সোনার গয়না উদ্ধার করা হয়। পাশাপাশি আনারুল মল্লিকের বাড়ি থেকে উদ্ধার হয় নগদ ১৫ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর কাছ থেকে পাওয়া তথ্য এবং তদন্তে উঠে আসা বিভিন্ন প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে। মামলায় প্রয়োজন হলে আরও ধারা যুক্ত করা হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনও ব্যক্তি এই ঘটনায় জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা