বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার সাঁকরাইলে বড় বিনিয়োগ করেছে আমূল। ৭০০ কোটি টাকার বিনিময়ে নতুন প্ল্যান্ট স্থাপন করছে এই দুগ্ধ সংস্থা। সেই প্ল্যান্টেরই আজ, রবিবার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান ছিল। যার শুভ সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই অমিত শাহের কাছে একটি আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে। যার ফলে যেমন উপকৃত হবেন দুধ চাষিরা তেমনই কর্মসংস্থার বাড়বে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লব শুরু হয়ে যাবে। মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, সারা ভারতে ছড়িয়ে পড়বে আমূলের হাত ধরে। এটা গর্বের দিন। তবে আমি অমিত শাহজিকে অনুরোধ করব রাজ্যে দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করে দিতে। এটি আমূলের মাধ্যমেই যেন হয়। একটি দক্ষিণবঙ্গ অপরটি উত্তরবঙ্গে। যাতে করে বাংলার দুধ চাষিরা আরও বেশি করে আয় করতে পারে। তাঁদের উৎপাদিত দুধের চাহিদা বাড়বে এবং ন্যায্য দামও মিলবে। পাশাপাশি কারখানাকে কেন্দ্র করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বহু মানুষের কর্মসংস্থান হবে। শুধু কারখানার কর্মীই নয়, পরিবহণ, হকার, বিক্রেতা, দুধ সরবরাহকারী-সহ বিভিন্ন ক্ষেত্রেও কাজের সুযোগ তৈরি হবে। ২০২০ সালে এই আইসক্রিম প্ল্যান্ট তৈরির প্রস্তাব বাংলাকে দিয়েছিল কেন্দ্র। আমি জানি বিগত সরকার সেই প্ল্যান্ট তৈরির প্রস্তাবে সাড়া দেয়নি। কিন্তু এখন সেটা অতীত। এখন বাংলার উন্নয়নের জন্য শিল্প প্রয়োজন। কারা যেন বলতো, বাংলাকে গুজরাত হতে দেব না। তাঁরা আজকে ঘরে বসে টিভিতে দেখছেন, আর আমূল আজকে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করছে। পশ্চিবঙ্গের উন্নতির জন্যই আমূল এই পদক্ষেপ করেছে।’

আরও পডুন: ঋত তৃণমূল নয়, একুশে জুলাইয়ের সমাবেশে মমতার পাশেই হুগলির শহিদ পরিবার

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সমবায় আন্দোলন ছাড়া ভারতের অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব নয়। কৃষক ও মহিলাদের আর্থিক ক্ষমতায়নে সমবায় ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীনই নরেন্দ্র মোদি উপলব্ধি করেছিলেন যে সমবায় মডেল দেশের অর্থনীতির অন্যতম শক্তিশালী ভিত্তি হয়ে উঠতে পারে। 

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের