শনির বক্রী, ২৭ জুলাই থেকে অন্ধকার সময় শুরু হচ্ছে ৭ রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়বিচার এবং কর্মফলের দেবতা বলা হয়। তাই শনির গতিবিধির সামান্য পরিবর্তনও সমস্ত রাশির জীবনে ব্যাপক গভীর প্রভাব ফেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়বিচার এবং কর্মফলের দেবতা বলা হয়। তাই শনির গতিবিধির সামান্য পরিবর্তনও সমস্ত রাশির জীবনে ব্যাপক গভীর প্রভাব ফেলে। আগামী ২৭ জুলাই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, ২৭ জুলাই রাত ১টা ২৫ মিনিটে শনির গতিপথ পরিবর্তন হবে। যা অনেক রাশির জাতকদের সমস্যার কারণ হতে পারে। যদিও শনির বক্রী গতি ১২ রাশির উপরই ভিন্ন ভিন্ন প্রভাব ফেলবে। তবে, এই সময়ে কিছু রাশির জাতকদের বিশেষ সতর্কতা অবলম্বনের প্রয়োজন। তাঁদের কর্মক্ষেত্রে বাধা, স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক উত্থান-পতনের সম্মুখীন হতে পারেন। জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, এই সময়ে কর্কট, সিংহ, তুলা, ধনু, মকর এবং কুম্ভ রাশির জাতক-জাতিকাদের বিশেষ সতর্ক অবলম্বনের প্রয়োজন।

কর্কট ও সিংহ: এই রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে সতর্কতা অবলম্বনের প্রয়োজন। কথাবার্তায় সংযম রাখতে হবে এবং অপ্রয়োজনীয় বিবাদ এড়িয়ে চলতে হবে।

তুলা ও ধনু রাশি: আর্থিক বিষয়ে বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে। বিচক্ষণতার সঙ্গে বিনিয়োগ করতে হবে। নিজের স্বাস্থ্যকে অবহেলা করবেন না।

মকর এবং কুম্ভ: শনি এই রাশিগুলোর অধিপতি। এই সময়ে, আচরণে নম্রতা বজায় রাখতে হবে। যেকোনও ধরনের ঔদ্ধত্য পরিহার করতে হবে, কারণ এটি আপনার কাজের পরিবেশ নষ্ট করে দিতে পারে।

শনির নেতিবাচক প্রভাব কমানোর জন্য কিছু সহজ প্রতিকার

শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে অভাবীদের দান করুন। এছাড়াও, ‘ওম শান শনৈশ্চরায় নমঃ’ মন্ত্রটি জপ করলে মনের শান্তি মেলে এবং মানসিক চাপ কমে।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩