ফাইনালে লাল কার্ড দেখে লজ্জার রেকর্ড গড়ল আর্জেন্টিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ ফাইনালে রবিবার (১৯ জুলাই) রাতে স্পেনের বিরুদ্ধে ম্যাচের নির্ধারিত সময়ের সংযুক্ত সময়ে লাল কার্ড দেখেছেন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। আর ওই লাল কার্ড দেখেই এক লজ্জার রেকর্ড গড়েছেন তিনি। দীর্ঘ ৩৬ বছর বাদে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কোনও খেলোয়াড় লাল কার্ড দেখলেন। শুধু তাই নয়, বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখার নিরিখে শীর্ষে পৌঁছাল লিওনেল মেসির দেশ।

নিউ জাসির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের আক্রমণ সামলাতে না পেরে ম্যাচের ৮২ মিনিটে রদ্রিকে পিছন থেকে ফাউল করে প্রথমবার হলুদ কার্ড দেখেছিলেন এনজো। এর পরে মূল সময়ের সংযুক্ত সময়ের তিন মিনিটে  বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসিকে বিশ্রি ফাউল করেন তিনি। কোনও দ্বিধা না রেখে রেফারি স্লাভকো ভিনচিচ দ্বিতীয় হলুদ কার্ড দেখান এনজোকে। ফলে ওই হলুদ কার্ড লাল কার্ডে পরিণত হয়।  সোকে; যা আপনাআপনি লাল কার্ডে পরিণত হয়। যদিও রেফারির সিদ্ধান্ত মানতে পারেননি এনজো।

বিশ্বকাপ ফাইনালে ষষ্ঠ লাল কার্ড দেখা ফুটবলার হলেন এনজো। আর আর্জেন্টাইনদের মধ্যে তৃতীয়। এর আগে ১৯৯০ ফুটবল বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে দুই আর্জেন্টাইন পেদ্রো মনসন এবং গুস্তাভো দেজত্তি লাল কার্ড দেখেছিলেন। ১৯৯৮ সালে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছিলেন ফ্রান্সের মার্সেল দেসাইয়ি। ২০০৬ সালে ফরাসি কিংবদন্তি খেলোয়াড় জিনেদিন জিদানকেও লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। ২০১০ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিরুদ্ধে লাল কার্ড দেখতে হয়েছিল নেদারল্যান্ডসের জন হেইটিঙ্গাকে। ১৬ বছর সেই স্প্যানিশদের বিপক্ষেই লাল কার্ড দেখলেন এনজো।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি