অবশেষে মহুয়া মৈত্রকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কালীঘাটের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আপাতত স্বস্তি দিল কলকাতা হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তদন্তে সহযোগিতা করলে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানিয়ে দিল আদালত। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানিতে এই নির্দেশ দেওয়া হয়।

শুনানিতে বিচারপতি বলেন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে যে অভিযোগগুলি রয়েছে, সেগুলির সর্বোচ্চ সাজা সাত বছরের মধ্যে। সেই কারণে তদন্তে সহযোগিতা করলে তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না। পাশাপাশি আদালত জানিয়ে দেয়, আগামী ৫ অক্টোবর পর্যন্ত এই অন্তর্বর্তী রক্ষা কবচ বহাল থাকবে। তবে তদন্তে অসহযোগিতা করলে সেই বিষয়টি আদালতকে জানাতে পারবে পুলিশ। মহুয়ার আইনজীবী আদালতে জানান, বর্তমানে সাংসদ লোকসভার অধিবেশনে ব্যস্ত। তাই তিনি আগামী ১৪ অগস্ট বিকেল ৩টায় তদন্তকারী অফিসারের সামনে হাজির হবেন। একই সঙ্গে আইনজীবীর আবেদন ছিল, প্রয়োজনে তাঁকে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হোক। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে দাবি করেন, এর আগে চার বার নোটিস পাঠানো হলেও মহুয়া মৈত্র হাজির হননি। এমনকি নোটিস গ্রহণ করার পরেও তিনি ঠিকানা নিয়ে আপত্তি তুলেছিলেন। তাই তদন্তে সহযোগিতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেও আদালতে জানানো হয়।

আরও পড়ুনঃ ২১ জুলাইয়ের গুলি কাণ্ডে সব দোষীর শাস্তি চান শহিদ রতন মণ্ডলের স্ত্রী 

এদিন বিচারপতি আরও স্পষ্ট করে দেন, থানায় হাজিরার সময় সাংসদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। তাঁর উপর যাতে কোনও রকম হামলা, ডিম থেরাপি বা হেনস্থার ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, নদিয়ার পলাশিতে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে গিয়ে বিজেপি কর্মীদের বিক্ষোভ, ‘গো ব্যাক’ স্লোগান ও ডিম থেরাপির মুখে পড়েছিলেন মহুয়া মৈত্র। সেই ঘটনার ফেসবুক লাইভে তাঁর কিছু মন্তব্য ঘিরেই বিতর্কের সূত্রপাত।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত