২১ জুলাইয়ের গুলি কাণ্ডে সব দোষীর শাস্তি চান শহিদ রতন মণ্ডলের স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই ভেঙে গিয়েছে তৃণমূল। ভাগ হয়েছে দুটি শিবিরে। একটা মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী আর আরেকটি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী। দুই পক্ষই ঝাঁপিয়েছে শহিদ দিবস পালনে। তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূল এবং মেয়ো রোডে ঋতব্রত তৃণমূল পালন করছে শহিদ দিবস। বিশেষ এই দিন ঘিরে শহর জুড়ে বাড়ছে উত্তাপ। সেই আবহেই শহিদ দিবস পালন নিয়ে মুখ খুলেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের কামরাবাদের রতন মণ্ডলের পরিবার। রতন মণ্ডল, যিনি ১৯৯৩ সালের ২১ জুলাই শহিদ হয়েছিলেন। তাঁর পরিবার জানিয়েছে, ওই ঘটনার সঙ্গে জড়িত সকল দোষীর শাস্তি হওয়া উচিত। পাশাপাশি এটাও জানানো হয়েছে,  সব শহিদ পরিবারের সম্মতি থাকলে নতুন করে মামলা দায়েরের উদ্যোগকেও তারা সমর্থন করবেন।  

শহিদ রতন মণ্ডলের স্ত্রী মহারানি মণ্ডল বলেছেন, ‘মেয়ে যেখানে নিয়ে যাবে, আমি সেখানেই যাব।’ অন্যদিকে রতনের ছেলে সঞ্জয় মণ্ডল জানিয়েছেন তিনি আজকের দিনে বাড়িতেই থাকবেন।  এদিন পরিবারের উদ্যোগে কামরাবাদে বাড়ির কাছে শহিদ রতন মণ্ডলের শহিদ বেদিতে মাল্যদান করা হয়। শহিদ বেদিতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকাও লাগানো হয়। অনুষ্ঠানে শুধুমাত্র পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন। মঙ্গলবার (২১ জুলাই)  সেখানে অন্য কোনও রাজনৈতিক দলের নেতা বা কর্মীকে সেখানে দেখা যায়নি।

আরও পড়ুন: ‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

যদিও ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৃথকভাবে কর্মসূচি পালিত হচ্ছে, তবে রতন মণ্ডলের পরিবারের বক্তব্য তারা নিজেদের মত করেই এই বিশেষ দিন পালন করেছেন। কলকাতার পাশাপাশি  বিদ্রোহী তৃণমূল সাংসদ, যাঁরা এনসিপিআই-তে যোগ দিয়েছেন তাঁরা দিল্লির রাজঘাটে ‘শহিদ স্মরণ’  করেছেন।   

 

শ্রাবণের সোমের উপবাসে ভুলেও খাবেন না এই ৩ ফল, ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

ডাকঘরের এই স্কিমে এককালীন বিনিয়োগ করুন, প্রতি মাসে ঘরে বসে পান ৫,৫০০ টাকা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

একসঙ্গে বদলি করা হল কলকাতা ও বর্ধমান মেডিক্যাল কলেজের সুপারকে, কারণ কী?

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

মায়ের মৃত্যুর পর নর্মদায় ডুবে আত্মহত্যার চেষ্টা, কীভাবে রক্ষা পেলেন ‘হিরো নং ১’ গোবিন্দা?

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু

কলকাতা হাইকোর্টের পরবর্তী প্রধান বিচারপতির নাম সুুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম

১৪ আগস্ট বিশ্ববিদ্যালয়গুলিতে ‘দেশ বিভাজন দিবস’ পালনের নির্দেশ রাজ্যপালের