কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোনা বা রুপোর গয়না কেনার পরিকল্পনা করছেন? তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং চাহিদা-যোগানের প্রভাব পড়ে দেশের বাজারেও। সেই কারণেই প্রতিদিনই বদলে যায় সোনা ও রুপোর দাম। মঙ্গলবার (২১ জুলাই) কলকাতার বাজারে সোনার দাম ০.৬৫ শতাংশ বেড়ে প্রতি ১০ গ্রামে ১,৪২,৩১৪ টাকা হয়েছে। অন্যদিকে, রুপোর দাম ১.১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ২,২০,৯৯৯ টাকা।  

শুধু কলকাতাই নয়, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু-সহ দেশের অন্যান্য বড় শহরেও সোনা ও রুপোর দামে পরিবর্তন দেখা গিয়েছে। দিল্লিতে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ১,৪৩,৬২০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৩১,৬৬০ টাকা। মুম্বইতে ২৪ ক্যারেটের দাম ১,৪৩,৪৭০ টাকা ও ২২ ক্যারেটের দাম ১,৩১,৫১০ টাকা।বেঙ্গালুরুতে ২৪ ক্যারেটের দাম ১,৪৩,৪৭০ ও ২২ ক্যারেটের দাম ১,৩১,৫১০ টাকা। দিল্লিতে ১০ গ্রাম রুপোর দাম ২,৩৫১ ও ১ কেজি রুপোর দাম ২,৩৫,১০০।মুম্বইতে ১০ গ্রামের দাম ২,৩৫১ টাকা ও ১ কেজি রুপোর দাম ২,৩৫,১০০ টাকা।বেঙ্গালুরুতে ১০ গ্রাম রুপোর দাম ২,৩৫১ টাকা ও  ১ কেজির দাম ২,৩৫,১০০ টাকা।এছাড়া হায়দরাবাদে ১০ গ্রাম রুপোর দাম ২,৩৪৯ ও ১ কেজি রুপোর দাম ২,৩৪,৯০০ টাকা।

বিশেষজ্ঞদের মতে, গয়না কেনার আগে অবশ্যই BIS হলমার্ক রয়েছে কি না তা যাচাই করা উচিত। পাশাপাশি মেকিং চার্জ, জিএসটি এবং অন্যান্য অতিরিক্ত খরচ সম্পর্কে আগে থেকেই নিশ্চিত হয়ে নেওয়া প্রয়োজন। একই দিনে বিভিন্ন জুয়েলার্সের দোকানে দামে সামান্য পার্থক্যও দেখা যেতে পারে। আপনি যদি বিনিয়োগের উদ্দেশ্যে সোনা কিনতে চান, তাহলে প্রতিদিনের বাজারদরের উপর নজর রাখা জরুরি। কারণ আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের দাম এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির নীতির উপর নির্ভর করে আগামী দিনেও সোনা ও রুপোর দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের