ঠাকুমার মৃতদেহ-র সঙ্গে বৈদ্যুতিক চুল্লিতে ঢুকে গেল নাতি, নবদ্বীপ শ্মশানে ভয়ানক কাণ্ড

নবদ্বীপ মহাশ্মশানে অদ্ভুত কাণ্ড! মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করলেন শ্মশানযাত্রী এক যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: নবদ্বীপ মহাশ্মশানে অদ্ভুত কাণ্ড! মৃতদেহের সঙ্গে বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকে পড়ার চেষ্টা করলেন শ্মশানযাত্রী এক যুবক। যা দেখে মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ল শ্মশানে উপস্থিত লোকজনের মধ্যে। নেগেটিভ এনার্জি ঢুকে পড়ল নাকি তাঁর মধ্যে? হ্যাঁ, সেই মুহূর্তে সেখানে উপস্থিত সকলে সেটাই ভেবে বসেছিলেন। যদিও শ্মশানকর্মী ও উপস্থিত অন্যান্য শ্মশানযাত্রীদের তৎপরতায় তাঁকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু আংশিকভাবে আগুনে পুড়ে যান তিনি। এরপর তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে নবদ্বীপ মহাশ্মশানে। জানা গিয়েছে, সেই সময়ে গেদে সীমান্ত এলাকা থেকে এক বৃদ্ধার মৃতদেহ আনা হয়েছিল ওই শ্মশানে। মৃতদেহটি বৈদ্যুতিক চুল্লিতে প্রবেশ করানোর জন্য ট্রলিতে রাখা হয়েছিল। সেই সময় আচমকাই মৃতার নাতি ইন্দ্রজিৎ বিশ্বাস (বয়স ৩০) ট্রলির উপর থাকা মৃতদেহের ওপর ঝাঁপিয়ে পড়েন। ইতিমধ্যেই খোলা বৈদ্যুতিক চুল্লির ভিতরে ঢুকতে শুরু করেছিল মৃতদেহ বহনকারী ট্রলিটি। আর তাঁকে সেখানে ঢুকতে দেখে মুহূর্তের মধ্যেই উপস্থিত মানুষের মধ্যে চিৎকার শুরু হয়ে যায়। এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

দেখামাত্রই শ্মশানকর্মী এবং অন্যান্য শ্মশানযাত্রীরা দ্রুত চুল্লির সামনে পৌঁছে যুবককে টেনে বের করেন। ততক্ষণে তাঁর চোখ, মুখ-সহ শরীরের কিছু অংশ পুড়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে দ্রুত নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন স্থিতিশীল রয়েছেন। তবে তাঁর ঠাকুমার মৃতদেহের সঙ্গে ঢুকে যাওয়ার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ঘটনার সময় যুবকটি মদ্যপ ছিলেন। তবে পরিবার জানিয়েছে, তিনি মানসিক বিকারগ্রস্ত। ঠাকুমাকে খুব ভালবাসতেন। সেই কারণেই এমন কাণ্ড ঘটিয়েছেন। যদিও কোন পরিস্থিতিতে তিনি মৃতদেহের সঙ্গে চুল্লিতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়!

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের