‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি যন্তর মন্তরে আন্দোলন করছে ককরোচ জনতা পার্টির। তাদের দাবি নিট দুর্নীতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সেই আন্দোলনের রেশ মুম্বইতেও পৌঁছেছে। মুম্বইয়ে ছাত্র বিক্ষোভ ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, আটক হওয়া কয়েকজন পড়ুয়াকে এক পুলিশকর্মী হুমকি দিচ্ছেন তাদের মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। সমাজ মাধ্যমে এই ভিডিওটি নিয়ে উত্তাপ বাড়তেই বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মুম্বই পুলিশ।

জানা গিয়েছে, চলমান ছাত্র আন্দোলনের সময় বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে পুলিশ আটক করেছিল। সেই সময় রেকর্ড করা একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। অভিযোগ, ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি এই মুহূর্তে ডিজিটাল) এক পুলিশ আধিকারিক আটক পড়ুয়াদের উদ্দেশে বলেন, যদি তারা আবার বিক্ষোভে অংশ নেয়, তবে তিনি তাদের পকেটে ‘৫০ গ্রাম পাউডার’ ঢুকিয়ে দেবেন, যা তাদের জীবন  নষ্ট করে দেবে এবং নিশ্চিত করা হবে যে, তারা যেন জামিন না পায়। ওই কর্মকর্তাকে আরও বলতে শোনা যায়, ‘আমার চেয়ে খারাপ আর কেউ নেই। তোমরাই আমাদের জন্য সমস্যা তৈরি করছ।’   

ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিরোধী দলের নেতারা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন  তুলেছেন এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি  জানিয়েছেন।  ছাত্রদের সঙ্গে পুলিশের এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগ   ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।  অন্যদিকে, মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করা হবে। সংশ্লিষ্ট পুলিশকর্মীর বক্তব্য এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। কংগ্রেস এক্স হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করে  নিন্দা জানিয়েছে।   

 

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা

যন্তর-মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে খাবার ও আশ্রয়ের ব্যবস্থা দিল্লির রেস্তোরাঁগুলির

পটনায় পুলিশের দাগা জলকামানের মধ্যে তুমুল নাচ বিক্ষোভকারীদের, ভাইরাল ভিডিও

পিএসি চেয়ারম্যান পদের জন্য লড়াই দুই তৃণমূলের, কার কার নাম জমা পড়ল অধ্যক্ষের কাছে?

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

‘চালিয়ে যাও, পাশে আছি’, সিজিপি প্রতিবাদকে সমর্থন প্রথম হলিউড তারকা জন কুস্যাকের

মেঘ বৃষ্টির দিনেও ঘর থাকবে প্রাণবন্ত, জেনে নিন অন্দরমহল সতেজ রাখার সহজ উপায়

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

দেশে চিনির মজুত শেষ? আচমকা দাম বৃদ্ধিতে জল্পনা তুঙ্গে

নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের