কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  কমনওয়েলথ গেমস ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল ভারতীয় জুডো দল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসে রুপোজয়ী জুডো খেলোয়াড় তুলিকা মানকে (Tulika Maan) সাময়িকভাবে সাসপেন্ড করেছে জাতীয় ডোপিং বিরোধী সংস্থা (নাডা)। গত ১২ মাসে তিনবার ‘ওয়্যারঅ্যাবাউটস’ বা অবস্থান সংক্রান্ত তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর জেরে গ্লাসগো কমনওয়েলথ গেমসের ভারতীয় দল থেকেও বাদ পড়েছেন তিনি।

সংবাদ সংস্থা PTI সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক ডোপিং-বিরোধী নিয়ম অনুযায়ী নিবন্ধিত অ্যাথলিটদের নির্দিষ্ট সময় অন্তর নিজেদের অবস্থান সংক্রান্ত তথ্য জমা দিতে হয়, যাতে যে কোনও সময় আকস্মিক ডোপ পরীক্ষা করা সম্ভব হয়। গত এক বছরে তিনবার এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠায় নাডা প্রথমে তাঁকে নোটিস পাঠায়। পরে সাময়িক সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে মহিলাদের +৭৮ কেজি বিভাগে রুপোর পদক জিতেছিলেন তুলিকা মান। এবারও গ্লাসগোতে তাঁর কাছ থেকে পদকের প্রত্যাশা ছিল ভারতীয় শিবিরের। ফলে প্রতিযোগিতা শুরুর আগেই তাঁর ছিটকে যাওয়া ভারতের পদক সম্ভাবনায় বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এর আগে ভারতের আরেক জুডোকা অরুণ কুমারও দল থেকে বাদ পড়েছেন। পুরুষদের ৭৩ কেজি বিভাগের এই জুডোকা প্রতিযোগিতার বাইরে হওয়া একটি ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় তাঁকে দলে রাখা হয়নি।

আরও পড়ুনঃ এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

আগামী ৩১ জুলাই থেকে কমনওয়েলথ গেমসের জুডো ইভেন্ট শুরু হওয়ার কথা। ভারতীয় দল ২৭ জুলাই স্কটল্যান্ডের গ্লাসগো পৌঁছবে। তবে তার আগেই দুই জুডোকার দলছুট হওয়ায় ভারতীয় শিবিরে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে অভিজ্ঞ ও পদকজয়ী তুলিকা মানের অনুপস্থিতি জুডো বিভাগে ভারতের লড়াইকে কঠিন করে তুলতে পারে বলে মনে করছেন ক্রীড়া মহলের একাংশ।

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

বিক্ষোভকারী তরুণীর স্তনে হাত মুম্বই পুলিশের আধিকারিকের, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

আরশোলাদের মিছিলকে কেন্দ্র করে ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ-বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ

হাসিনার সঙ্গে ফোনে কথা বলার জের, তারেকের চাপে ইস্তফা বাংলাদেশের রাষ্ট্রপতির

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে

‘আরশোলা’দের দাবি মানছে না কেন্দ্র, ইস্তফা দেবেন না ধর্মেন্দ্র প্রধান

‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

কেন্দ্রের সঙ্গে বৈঠকের পরও শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে অনড় CJP, দিল তিনটি শর্ত

‘এইভাবে চলতে পারে না,’ নিটে প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন্দ্রকে বার্তা সুপ্রিম কোর্টের

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

কলকাতার মিছিল কেন বাতিল? ভিডিও বার্তায় জানালেন ‘ককরোচ’ সদস্য