এসএসসির আইনজীবী প্যানেল থেকে অপসারিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নতুন দায়িত্বে কে?

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) আইনি লড়াইয়ে বড় পরিবর্তন। এসএসসির গুরুত্বপূর্ণ মামলার আগেই সরিয়ে দেওয়া হল আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর পরিবর্তে কমিশনের নতুন আইনজীবী হিসেবে নিয়োগ করা হয়েছে ইন্দ্রনীল রায়কে। পাশাপাশি জুনিয়র আইনজীবী হিসেবে তাঁর সঙ্গে কাজ করবেন সুনীত রায়। 

আজ শুক্রবার কলকাতা হাইকোর্টে এসএসসি-র মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। তার ঠিক একদিন আগে বৃহস্পতিবার রাতে এই পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়। ফলে এখন থেকে এসএসসি-সংক্রান্ত সমস্ত মামলায় আদালতে কমিশনের হয়ে সওয়াল করবেন ইন্দ্রনীল রায় ও তাঁর টিম। জানা গিয়েছে, সম্প্রতি এসএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করা আইএএস আধিকারিক দুস্মন্ত নারিওয়ালার উদ্যোগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে তিনি রাজ্যের মুখ্যসচিব ছিলেন। পরে সেই দায়িত্ব পান মনোজ আগরওয়াল। এরপর দুষ্মন্ত নারিওয়ালাকে দিল্লিতে পশ্চিমবঙ্গ সরকারের রেসিডেন্ট কমিশনার হিসেবে পাঠানো হয়। বর্তমানে সেই দায়িত্বের পাশাপাশি তিনি এসএসসির চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন। 

আরও পড়ুন: ‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতেই হবে’, নাড্ডাকে স্পষ্ট জানিয়ে দিল ‘আরশোলা’রা

উল্লেখযোগ্যভাবে, শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ মামলায় পূর্বে এসএসসির হয়ে আদালতে সওয়াল করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে বিধানসভা নির্বাচনের পর থেকে তাঁকে আর কমিশনের পক্ষে আদালতে দেখা যাচ্ছিল না। নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে এখনও একাধিক মামলা বিচারাধীন। সেই আবহেই কমিশনের আইনি দলে এই পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর মধ্যে শুক্রবার কলকাতা হাইকোর্টে মেয়াদ উত্তীর্ণ প্যানেল সংক্রান্ত একটি মামলার শুনানি ছিল। এই মামলাতেও কমিশনের হয়ে আদালতে হাজির থাকবেন নতুন নিযুক্ত আইনজীবী ইন্দ্রনীল রায় ও সুনীত রায়। 

বিনামূল্যে সোমনাথ দর্শনে বাঁকুড়া থেকে রওনা ৩৫ তীর্থযাত্রীর, পুরো সফরের খরচ রাজ্য সরকারের

পুরনো সৈনিকেই আস্থা মমতার, নন্দীগ্রামে কালীঘাট তৃণমূলের প্রার্থী অখিল গিরি!

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ, ৩০০ কোটি টাকা ক্ষতির মুখে ‘টক্সিক’, কান্নায় ভেঙে পড়লেন যশ

দেশ-বিদেশে বাড়বে কদর, জিআই ট্যাগ পাচ্ছে নয়া বাজারের বিখ্যাত ক্ষীর দই

বাঙালি রসনার অনন্য স্বাদ! বানিয়ে নিন পোস্ত বাটা দিয়ে লাউ শাক ভর্তা

বোমা-ক্ষেপণাস্ত্রও আঘাত হানতে ব্যর্থ, পুতিন-শি’র গাড়ির সুরক্ষা চমকে দেবে

‘তৃণমূল কারোর বাবার সম্পত্তি নয়,’ মমতাকে কদর্য আক্রমণ ঋতব্রতের

একঘেয়ে ভাত খেতে ইচ্ছে করছে না? বানিয়ে ফেলুন ঝটপট পিনাট রাইস

‘পশ্চিমবঙ্গের হিন্দুদের অবস্থাও চিন্ময়কৃষ্ণ প্রভুর মতো হত’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

সামনেই দুর্গাপুজো তার আগে পুরীগামী একাধিক ট্রেন বাতিল, বিপাকে পর্যটকরা

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

প্রেমিকার গায়ে পেট্রল ঢেলে আগুন, ধস্তাধস্তিতে পুড়লেন যুবকও! চাঞ্চল্য কোচবিহারে

‘প্রেমিকের সঙ্গে থাকতে চাই’, জীবন বাজি রেখে মোবাইল টাওয়ারে উঠে জেদ তরুণীর

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার