ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশে মহাসমারোহে পালিত হচ্ছে উল্টোরথ যাত্রা। রীতি মেনে নদিয়ার ইস্কন মায়াপুরে মহাসমারোহের মধ্য দিয়ে পালিত হল জগন্নাথদেবের উল্টোরথ তথা পুনঃরথ যাত্রা উৎসব। সাত দিন মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে অবস্থানের পর বলরাম ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজ মন্দিরে ফিরে গেলেন প্রভু জগন্নাথদেব। এই শুভক্ষণকে কেন্দ্র করে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্তের সমাগমে মুখর হয়ে ওঠে সমগ্র মায়াপুর ধাম।

আজ, শুক্রবার সকাল থেকেই মন্দির চত্বরে বিশেষ পুজো, বৈদিক মন্ত্রোচ্চারণ, হরিনাম সংকীর্তন, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা আনুমানিক ১টা নাগাদ গুন্ডিচা মন্দির থেকে শুরু হয় ঐতিহ্যবাহী পাহন্ডি বিজয়। সেখান থেকে একে একে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ তিনটি সুসজ্জিত রথে আরোহন করানো হয়। রথে বিরাজমান হওয়ার পর আরতি, কীর্তন এবং বিভিন্ন বৈদিক আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

আরও পডুন: ‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

এরপর বেলা আনুমানিক ৩টা নাগাদ আনুষ্ঠানিকভাবে শুরু হয় উল্টোরথ যাত্রা। হাজার হাজার ভক্ত “হরিবোল” ও “জয় জগন্নাথ” ধ্বনির মধ্যে দিয়ে রশি টেনে রথকে মূল মন্দিরের উদ্দেশে নিয়ে যান। ভক্তদের উচ্ছ্বাস, কীর্তনের ধ্বনি ও আধ্যাত্মিক আবহে উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। রথযাত্রা উৎসব উপলক্ষে ইস্কন মায়াপুর কর্তৃপক্ষের পক্ষ থেকে ভক্তদের জন্য বিশেষ প্রসাদ বিতরণ, নিরাপত্তা ব্যবস্থা এবং শৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মায়াপুর ধাম এদিন পরিণত হয় এক মিলনক্ষেত্রে। হিন্দু রীতি অনুযায়ী, রথযাত্রার সাত দিন পর অনুষ্ঠিত উল্টোরথ বা পুনঃরথের মাধ্যমে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি গুন্ডিচা মন্দির থেকে নিজ মন্দিরে প্রত্যাবর্তন করেন। সেই প্রাচীন ঐতিহ্য মেনেই প্রতিবছরের মতো এবারও ইস্কন মায়াপুরে ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় উৎসাহের মধ্য দিয়ে এই মহোৎসব পালিত হল।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা