‘ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত’, মাহেশ থেকে নিট ইস্যুতে আশ্বাস লকেট চট্টোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: উল্টো রথের উৎসবে ভক্তদের ঢল নেমেছে হুগলির মাহেশে। আজ শুক্রবার (২৪ জুলাই) জগন্নাথদেবের পুজো দিতে এসে নিট আন্দোলন নিয়ে সরব হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। ধর্মীয় আবহের মধ্যেই রাজনৈতিক বার্তাও উঠে এল বিজেপি নেত্রী লকেটের মুখে। নিট ইস্যুতে চলা আন্দোলন নিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে তিনি দাবি করেন, ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্র সরকার সম্পূর্ণ দায়বদ্ধ। অন্যদিকে, একই দিনে মাহেশে জগন্নাথদেবের দর্শনে এসে ভক্তিভরে প্রার্থনা করলেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। 

হুগলির মাহেশে উল্টো রথ উপলক্ষে শুক্রবার পুজো দিতে পৌঁছান বিজেপির রাজ্য সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। লকেটের দাবি, নিটকে কেন্দ্র করে যে আন্দোলন চলছে, তার সুযোগ নিয়ে কয়েকটি রাজনৈতিক দল নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে। তাঁর কথায়, ‘বিজেপি সরকার সবসময় ছাত্র-যুবদের ভবিষ্যৎকে সর্বাধিক গুরুত্ব দেয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সরকার আগামী প্রজন্মের স্বার্থেই কাজ করছে।’ তিনি আরও বলেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর দ্রুত পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়েই ফল প্রকাশ করা হয়েছে। ফলে পরীক্ষার্থীদের কোনও সমস্যার মুখে পড়তে হয়নি বলেই দাবি করেন তিনি।

আরও পড়ুন: ‘ওদের জন্য মরতে যাচ্ছি’, শ্বশুরবাড়িকে দায়ী করে সেতু থেকে ঝাঁপিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে লকেট বলেন, ছাত্রদের ন্যায্য উদ্বেগকে সামনে রেখে কিছু রাজনৈতিক দল ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে। তবে এই ধরনের রাজনীতিতে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেন তিনি। ছাত্রদের উদ্দেশে আশ্বাস দিয়ে বিজেপি নেত্রী বলেন, কেন্দ্র সরকার সবসময় তাদের পাশে রয়েছে। প্রধানমন্ত্রীও ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আশ্বাস দিয়েছেন। তাই ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সমস্ত সিদ্ধান্ত কেন্দ্রই নেবে বলে তিনি বিশ্বাস প্রকাশ করেন। অন্যদিকে, মাহেশের মাসির বাড়িতে জগন্নাথদেবের দর্শনে আসেন অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। পুজো দেওয়ার পর তিনি জানান, জগন্নাথদেবকে আলিঙ্গন করে নিজের মনের কথা জানাতে পেরে তিনি আবেগাপ্লুত। কৌশানী বলেন, ‘প্রতি বছরই ইসকনে যাই। এবার মাহেশের জগন্নাথদেবের টানেই এখানে এলাম। প্রভুর কাছে সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করেছি। সবাই ভালো থাকুক, এটাই আমার প্রার্থনা।’

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা