কলকাতায় আসতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, যুবভারতীতে সাম্বা ম্যাজিক?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হলে চলতি বছরের অক্টোবরেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে দেখা যেতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) ভারতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে বলে জানা গিয়েছে। একাধিক প্রতিবেদনে জানানো হয়েছে  দুর্গাপুজোর আগেই  ভারত সফরে আসতে চলেছেন ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরোরা। শুধু তাই নয় তাঁরা খেলবেন মাঠে। সেই সেই ম্যাচ হতে পারে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে। কবে কখন হবে ম্যাচ? জেনে নিন বিস্তারিত ।

সূত্রের খবর, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর অক্টোবরে ফিফার আন্তর্জাতিক উইন্ডোর সময়সূচিকে কাজে লাগিয়ে ভারত সফরের পরিকল্পনা করা হচ্ছে। সেই সফরের অংশ হিসেবেই কলকাতার ঐতিহাসিক যুবভারতী ক্রীড়াঙ্গনে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে। ESPN Brasil-এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ২০২৬ চলাকালীনই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এবং আয়োজকদের মধ্যে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেই দাবি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের। জানানো হয়েছে, বিশ্বকাপে ভারতীয় সমর্থকদের কাছ যেভাবে ব্রাজিল সমর্থন পেয়েছে তাতে তারা আপ্লুত। সেটাই অংশ হিসেবেই ভারতে আসবে ব্রাজিলের টিম।

জানা গিয়েছে, FIFA-র নতুন সুপার ইন্টারন্যাশনাল উইন্ডো-র অংশ এই ম্যাচগুলি । নতুন নিয়ম অনুযায়ী, ১৬ দিনের একটি আন্তর্জাতিক উইন্ডোয় জাতীয় দলগুলি সর্বোচ্চ চারটি ম্যাচ খেলতে পারবে। যার মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচ এবং প্রীতি ম্যাচ দুটোই থাকতে পারে। উল্লেখ্য, ২০১১ সালে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলার মধ্যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলা হয়েছিল। সেই ম্যাচে অংশ নিয়েছিলেন লিওনেল মেসি। তারপর এবার ২০২৬ সালে হবে খেলা। মেসি ম্যাজিকের পর যুবভারতী সাম্বা ম্যাজিকের সাক্ষী হতে পারে।

কবে হবে খেলা?

যদিও এখনও প্রতিপক্ষ দলের নাম বা ম্যাচের নির্দিষ্ট দিন ঘোষণা করা হয়নি, তবে কলকাতাকে ভেন্যু হিসেবে বেছে নেওয়ার বিষয়ে আশাবাদী আয়োজকরা। তবে FIFA-র নতুন ক্যালেন্ডারে মার্চ, জুন, সেপ্টেম্বর-অক্টোবর (একত্রিত উইন্ডো) এবং নভেম্বর মাসে আন্তর্জাতিক ম্যাচের জন্য উইন্ডো রাখা হয়েছে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমের দাবি, সেপ্টেম্বর-অক্টোবর মাসের উইন্ডোতেই ভারতে এই ম্যাচ খেলতে আসবে ব্রাজিল।

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল