বিধবার সঙ্গে প্রেম করে যুবকের মর্মান্তিক পরিণতি! খাল থেকে উদ্ধার দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিকোণ প্রেমের জেরে মর্মান্তিক পরিণতি হল যুবকের। খুন হলেন হুগলির ধনিয়াখালি থানার মির্জানগর গ্রামের বাসিন্দা সূর্যকান্ত মাঝি (২১)। ছয় দিন নিখোঁজ থাকার পর খাল থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধনিয়াখালি থানার মির্জানগর গ্রামের বাসিন্দা সূর্যকান্ত গত ১৯ জুলাই শিবাই চন্ডী স্টেশন যাবে বলে বাড়ি থেকে বেরিয়েছিল। সেদিন সন্ধ্যায় দাদপুর থানার মাকালপুর গ্রামের বাসিন্দা রাহুল রায়ের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল শেষ বার।

ঘটনার দিন সূর্যকান্ত, রাহুল আর গোবিন্দ খাঁ তিনজনে মিলে মদ মাংস খায়, বলে স্থানীয়রা জানিয়েছেন। তারপরে সেদিন সন্ধ্যায় সূর্যকান্ত বাড়ি চলে যায়। তারপরেই ফের সাইকেল নিয়ে আবার বেরিয়ে পরে সূর্যকান্ত। সেটাই শেষ। রাতে বাড়ি না ফেরায় খোঁজ শুরু করে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা। জানা যায় সূর্যকান্তের সঙ্গে গ্রামেরই এক বিধবা সুমনা কোটালের প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আগে থেকেই সুমনার সঙ্গে সম্পর্ক ছিল ওই যুবকের। কয়েক মাস আগে সুমনার স্বামী মারা গেলে আবার সূর্যকান্তের সঙ্গে সম্পর্ক গভীর হয়। সেই সম্পর্কেই তৃতীয় ব্যক্তি হিসেবে গোবিন্দ প্রবেশ করে।

আরও পডুন: ২০ হাজার টাকার মধ্যে বাজার কাঁপাচ্ছে দুই স্মার্টফোন, কোনটা কিনবেন?

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা গোবিন্দ খাঁ আর সুমনা সিঙ্গুরের মির্জাপুরে একটি ছাতা তৈরির কারখানায় কাজ করে। সেখানেই তাঁদের সম্পর্ক তৈরি হয়। তাই সূর্যকান্তের পরিবারে সন্দেহ হয়। এলাকাবাসীদের দাবি, ওই গোবিন্দই খুন করেছে সূর্যকান্তকে। ধনিয়াখালি থানায় অভিযোগ দায়ের হওয়ার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। মাকালপুর যেহেতু দাদপুর থানার মধ্যে পরে। তাই দাদপুর থানাও একযোগে তদন্ত চালাতে থাকে। মাকালপুরে যেখানে শেষবার দেখা গিয়েছিল সূর্যকান্তকে সেই এলাকায় একটি বড় খাল রয়েছে। কচুরি পানায় ঢাকা। সেই খাল পারে সূর্যকান্তের জুতো পাওয়া যায়। গ্রামবাসী ও পরিবারের দাবি মেনে পুলিশ স্নিফার ডগ নিয়ে এসে তল্লাসি চালানোর পাশাপাশি খালে ডুবুরিদের নামায়। ড্রোন ক্যামেরা উড়িয়েও চলে তল্লাসি। কিন্তু খালে কচুরি পানা অতি ঘন হওয়ায় অভিযান ব্যর্থ হয়। অবশেষে গতকাল, শনিবার রাতে ওই খালেই সূর্যকান্তের দেহ ভেসে ওঠে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় সূর্যকান্তের পরিবারের অভিযোগের ভিত্তিতে সুমনা সহ আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আমেরিকা নয়, চলুন ঘুরে আসি ভারতের ‘গ্র্যান্ড ক্যানিয়নে’

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

কালীপুজোর ক্ষণ ও তিথি, দেখে নিন একনজরে

প্রকাশিত হল CBSE-র দশম ও দ্বাদশ শ্রেণির ২০২৭ সালের পরীক্ষাসূচি

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন