জমি-বাড়ি দখল মামলায় তৃণমূল নেতা অতীন ঘোষকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি ও বাড়ি দখলের অভিযোগে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তী স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক অতীন ঘোষ। সোমবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মামলা বিচারাধীন থাকায় আপাতত তাঁকে গ্রেফতার করা যাবে না। আদালতের নির্দেশ অনুযায়ী, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত অতীন ঘোষের বিরুদ্ধে কোনও গ্রেফতারির পদক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে তদন্তকারী সংস্থাকে।

জানা গিয়েছে, জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে অতীন ঘোষের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই মামলায় বিধাননগর উত্তর থানার পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছিল। এরপর আগাম জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনানি পিছিয়ে যাওয়ার পর আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলা বিচারাধীন অবস্থায় অভিযুক্তকে গ্রেফতার করা যাবে না।

আরও পড়ুনঃ ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রক্ষাকবচের মেয়াদ শেষ হওয়ার পরপরই গ্রেফতারির প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি মন্তব্য করেন, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে অন্তর্বর্তী সুরক্ষার মেয়াদ শেষ হওয়ার এক দিনের মধ্যেই পুলিশ গ্রেফতার করছে। আদালতের প্রশ্ন, এমন তাড়াহুড়ো কেন এবং পুলিশ কি আদালতের প্রক্রিয়ার উপর আস্থা রাখছে না? এর জবাবে রাজ্যের আইনজীবী আদালতকে জানান, পরিস্থিতি বিবেচনা করেই পুলিশ পদক্ষেপ করে। তবে কোনও মামলা বিচারাধীন থাকলে এবং আদালতের অন্তর্বর্তী নির্দেশ কার্যকর থাকলে অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে না। সেই নির্দেশ যথাযথভাবে পুলিশকে জানিয়ে দেওয়া হবে। আদালতের এই নির্দেশে আপাতত গ্রেফতারি থেকে আইনি রক্ষাকবচ পেলেন অতীন ঘোষ।

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

শীতের সন্ধ্যায় গরম গরম স্বাস্থ্যকর ভেজিটেবল স্যুপ! বাড়িতেই বানিয়ে নিন সহজ এই রেসিপি

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল