পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ত্বকের উপর জমে থাকা মৃত কোষ বা ডেড স্কিনের কারণে অনেক সময় মুখ নিস্তেজ, রুক্ষ ও প্রাণহীন হয়ে পড়ে। শুধু দামি স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করলেই যে সমাধান মিলবে, এমন নয়। বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে এক থেকে দু’বার প্রাকৃতিক উপাদান দিয়ে এক্সফোলিয়েশন করলে ত্বকের জমে থাকা ময়লা ও মৃত কোষ দূর হয়, ত্বক পরিষ্কার দেখায় এবং স্বাভাবিক জেল্লাও ফিরে আসে। রান্নাঘরে থাকা কয়েকটি সাধারণ উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় এই কার্যকর ফেস স্ক্রাব।

বিশেষজ্ঞদের মতে, বেসন, হলুদ ও টক দইয়ের স্ক্রাব ত্বক পরিষ্কারের জন্য অত্যন্ত জনপ্রিয়। দই, হলুদ ও বেসনের স্ক্রাব তৈলাক্ত এবং ব্রন-প্রবণ ত্বকের জন্য উপকারী বলে মনে করা হয়। এই স্ত্রাব তৈরি করতে ১ চা চামচ দই, ১ চা চামচ বেসন ও ২ চিমটে হলুদ মেশান। মুখে লাগিয়ে ২ থেকে ৩ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। কয়েক মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন। এই স্ক্রাব ত্বকের অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বককে কোমল রাখতেও সাহায্য করে। কলা, মধু ও কফির স্ক্রাব খুবই উপকারী একটি স্ক্রাব। আপনার ত্বক যদি শুষ্ক এবং প্রাণহীন মনে হয় তাহলে এটি খুবই কার্যকর। এর জন্য, ১টি পাকা কলা, ২ চা চামচ কফি এবং ১ চা চামচ মধু নিন। কলাটি ভালভাবে চটকে নিন এবং কফি ও মধুর সাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। সংবেদনশীল ত্বকের জন্য ওটস একটি ভাল বিকল্প। গুঁড়ো করা ওটসের সঙ্গে দুধ বা দই মিশিয়ে স্ক্রাব তৈরি করে মুখে ব্যবহার করলে তা ত্বককে পরিষ্কার করার পাশাপাশি আর্দ্রতাও বজায় রাখতে সাহায্য করে। শুষ্ক ত্বকের ক্ষেত্রেও এই স্ক্রাব উপকারী হতে পারে।

কী কী মনে রাখবেন

  • স্ক্রাবটি লাগানোর আগে একটি হালকা ফেস ওয়াশ দিয়ে আপনার মুখ ভালভাবে পরিষ্কার করে নিন। 
  • যে কোনও নতুন ঘরোয়া প্রতিকার ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন। 
  • সাধারণত সপ্তাহে এক বা দুইবার এক্সফোলিয়েট করাই যথেষ্ট। 
  • স্ক্রাব করার পর ময়েশ্চারাইজার লাগান, যাতে মুখের আর্দ্রতা বজায় থাকে।
  • মুখে অনেক ব্রণ, কাটাছেঁড়া, ক্ষত বা জ্বালাপোড়া থাকলে চিকিৎসকদের  পরামর্শ নিন।

 

 

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম দাস

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪