ধানবাদে ইডি-র মেগা অ্যাকশন! ২৫টি জায়গায় একযোগে তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বেআইনি কয়লা পাচার ও কালো টাকা লেনদেনের অভিযোগে ঝাড়খণ্ডের ধানবাদে বড়সড় অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। মঙ্গলবার সকালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রায় ২৫টি দল একযোগে শহরের ২৫টি আলাদা জায়গায় তল্লাশি শুরু করে। অভিযানের আওতায় আনা হয়েছে একাধিক প্রভাবশালী ও বিতর্কিত কয়লা ব্যবসায়ীর বাড়ি, অফিস এবং ব্যবসায়িক ডেরা।

ইডি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অবৈধ কয়লা পাচার এবং তার মাধ্যমে বিপুল পরিমাণ কালো টাকা লেনদেনের অভিযোগের তদন্ত চলছে। সেই তদন্তের সূত্র ধরেই এই অভিযান। তল্লাশির সময় সন্দেহভাজনদের বাড়ি ও অফিস থেকে একাধিক ডিজিটাল ডিভাইস, ব্যাঙ্কের পাসবুক, লেনদেনের নথি, হিসাবের খাতা এবং কয়লা ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত হওয়া নথিগুলি পরীক্ষা করে আর্থিক লেনদেনের উৎস এবং অর্থ পাচারের সম্ভাব্য যোগসূত্র খোঁজার চেষ্টা করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসেও একই মামলায় ধানবাদে অভিযান চালিয়েছিল ইডি। সেই সময় প্রায় আড়াই কোটি টাকা নগদ এবং দেড়শোরও বেশি জমির দলিল উদ্ধার করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, সেই অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতেই বর্তমান তল্লাশি আরও বিস্তৃত করা হয়েছে।

আরও পড়ুনঃ নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

ইডির প্রাথমিক অনুমান, এবারের অভিযানে আরও বেনামি সম্পত্তি, ভুয়ো আর্থিক লেনদেন এবং কয়লা পাচার চক্রের নতুন তথ্য সামনে আসতে পারে। পাশাপাশি, এই অবৈধ কারবারের সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও সরকারি আধিকারিকদের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া নথি ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করার কাজও শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত এই ঘটনায় ইডির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি।

ভোটে প্রার্থী হতে ভুয়ো এসসি সার্টিফিকেট ব্যবহার! তৃণমূল বিধায়কের বাড়িতে নোটিস

হবে না রিসেপশন, প্রকাশ্যে রিঙ্কু সিংহ-প্রিয়া সরোজের বিয়ে পরিকল্পনা

কেরিয়ারের বড় টুইস্ট! পেশাদার ফুটবলার হিসেবে অভিষেকের পথে টাইগার শ্রফ

শুটিং সেটে রণবীরকে প্রেমের প্রস্তাব মহিলার, শুনেই কী উত্তর দিলেন ‘ধুরন্ধর’ নায়ক?

আমতলায় কার্যালয় এখনই ভাঙা যাবে না, অভিষেককে স্বস্তি দিয়ে নির্দেশ হাইকোর্টের

স্ত্রীকে ফাঁসিতে ঝুলিয়ে ভিডিও কলে শ্বশুর-শাশুড়িকে দেখাল ব্যক্তি, কর্নাটকে মর্মান্তিক ঘটনা

পঞ্চায়েতে অচলাবস্থা কাটাতে বড় পদক্ষেপ, ৯৯ বিডিও-কে সরাল নবান্ন

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

যন্তর মন্তরের অশান্তির ঘটনায় দায়ীদের চিহ্নিত করতে SIT গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের

লাল কার্ড দেখাতেই মেজাজ হারিয়ে রেফারিকে মেরে মুখের নকশা বদলে দিলেন ব্রাজিলের ফুটবলার

জাল মেডিক্যাল নথির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের FIR-এর আবেদন

মাত্র ১ গ্লাস দুধেই কেল্লাফতে, বাড়িতে বানিয়ে ফেলুন সুস্বাদু দুধের বরফি