নিম্নচাপের জেরে উত্তাল সমুদ্র! প্রবল ঢেউয়ে ডুবল ১৪ মৎস্যজীবী বহনকারী ট্রলার, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি: নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন সমুদ্রে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু পরিবারের মুখে দু’মুঠো অন্ন তুলে দিতে বহু মৎস্যজীবী বাধ্য হন সেই সতর্কবার্তা অমান্য করতে। কারণ, দিনের রোজগার বন্ধ মানেই সংসারে অভাব-অনটন। মাছ ধরতে না গেলে হাঁড়ি চড়বে না। সন্তানদের মুখে উঠবে না খাবার। মাছ ধরতে গিয়েই এবার দুর্ঘটনার কবলে পড়ল ট্রলার। সেখানেই ছিলেন ১৪ জন মৎস্যজীবী।  
জানা গিয়েছে, মাঝ সমুদ্রে ১৪ জন মৎস্যজীবীকে নিয়ে যে ট্রলার দুর্ঘটনার কবলে পড়েছে তার নাম এফবি মা মঙ্গলচণ্ডী। সৌভাগ্যবশত সকল মৎস্যজীবীকে জীবিত উদ্ধার করা হয়েছে।  পাথরপ্রতিমার রামগঙ্গা খেয়াঘাট থেকে ট্রলারটিতে চেপে ১৪ জন মৎস্যজীবী রওনা দিয়েছিলেন  গভীর সমুদ্রে মাছ ধরতে। বঙ্গোপসাগরে  প্রবল ঢেউের জেরে হঠাৎ ট্রলারের নীচের অংশের পাটাতন খুলে যায়। দ্রুত জল ঢুকে ডুবতে শুরু করে এফবি মা মঙ্গলচণ্ডী। তখনই প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন মৎস্যজীবীরা। আর্তনাদ শুনে ছুটে আসে পাশে থাকা ট্রলারগুলি। দ্রুত ১৪ জনকে উদ্ধার করা হয়। 
উল্লেখ্য,  প্রশাসন বারবার অনুরোধ করছে, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত যেন কেউ সমুদ্রে না যান। কারণ দুর্যোগের সময় সমুদ্রে দুর্ঘটনার আশঙ্কা অনেক বেড়ে যায়। ছোট ট্রলার বা মাছ ধরার নৌকা সহজেই বিপদের মুখে পড়তে পারে। তাই কোনওরকম ঝুঁকি না নেওয়ার আবেদন জানানো হয়েছে।  

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

নিউ ইয়র্কে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণী ও তাঁর বন্ধুর

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হচ্ছেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

শিশুদের ‘যৌন নির্যাতন’ নিয়ে কেন্দ্রের কড়া বার্তা, চাপের মুখে বড় পদক্ষেপ মেটার

নন্দীগ্রামে হাসি রানি রথের মনোনয়ন পেশের সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র