মাথা ন্যাড়া! সাদা পোশাকে হাটছেন মাহিকার সঙ্গে, হঠাৎ কি হল হার্দিকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় থাকেন। মাঝে মধ্যেই তাঁকে প্রকাশ্যে দেখা যায় প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে। এবারও তাঁর একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে এই ভিডিওতে হার্দিকের একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন যা সকলের নজর কেড়েছে।  

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে হার্দিক মাথা ন্যাড়া করে নিয়েছেন। তাঁর এই বদলে যাওয়া চেহারা দেখে অনেক ভক্তই প্রথমে অবাক হয়ে যান। কেউ কেউ আবার ভাবতে শুরু করেন, এটি কি কোনও নতুন স্টাইল, নাকি কোনও বিশেষ কারণ রয়েছে এর পিছনে। ভিডিওটির আরও একটি বিশেষ আকর্ষণ হল, হার্দিকের সঙ্গে দেখা গিয়েছে তাঁর প্রেমিকা মাহিকা শর্মাকেও। দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। জেনে নিন মাথা ন্যাড়া করার নেপথ্যের কারণ। 

 

View this post on Instagram

 

তিরুমালার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রার্থনা করতেই এই ভোলবদল। প্রেমিকা মাহিকা শর্মার সঙ্গে এই তারকা ক্রিকেটার ভেঙ্কটেশ্বরের আশীর্বাদ নেওয়ার আগে মন্দিরের অন্যতম আচার-অনুষ্ঠান ‘সুপ্রভাতম সেবায়’ অংশ নেন। ঐতিহ্যবাহী সাদা পোশাকে সজ্জিত এই জুটির ছবি ও ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বহু ভক্ত বিশ্বাস এবং নিজের মনস্কামনা জানিয়ে এই মন্দিরে নিজেদের চুল উৎসর্গ করে থাকেন। যদিও হার্দিক মাথা ন্যাড়া করার পেছনের কারণ প্রকাশ করেননি। অনেকেই বলছেন চোট সারিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতেই মন্দিরে গিয়েছিলেন হার্দিক। 

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

৯,০০০ টাকা সস্তা হল ৫০MP ক্যামেরার Vivo 5G, কোথায় মিলবে এই স্মার্টফোন!

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দুর্নীতি রুখতে অ্যাকশন মুডে শুভেন্দু, তিন আইপিএসকে পাঠালেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে

মধ্যপ্রদেশের দাতিয়ায় জয়ী কংগ্রেস, গুজরাতের মঞ্জালপুর ধরে রাখল বিজেপি

পূর্বাভাস মতোই শহরে ঝেঁপে নামল বৃষ্টি, রাত বাড়লে দুর্যোগ বাড়ার আশঙ্কা

লেবাননে ভয়ঙ্কর ফসফরাস বোমা হামলা চালাল ইজরায়েল  

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার

বিধায়ক চন্দনাকে ক্ষমা চাইতে হবে! আশাকর্মীর দেহ আটকে বিক্ষোভ বাঁকুড়ায়

আর জি করের ‘অভিশপ্ত’ জায়গা ঘুরে দেখল নতুন সিবিআই টিম, সামনে আসবে কোন তথ্য?