বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ যেন টাকা ও সোনার খনি। যেখানেই পুলিশ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হাত দিচ্ছে, সেখান থেকেই কোটি কোটি টাকা আর কেজি কেজি সোনা উদ্ধার হচ্ছে। গত সপ্তাহে বীরভূমের মহম্মদবাজারে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনারের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। টুলুর সাম্রাজ্য ভাঙার যখন কাজ চলছে ঠিক সেই মুহূর্তে মালদহে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করল পুলিশ।

দিন কয়েক আগে বেআইনিভাবে কাশির সিপার পাচারের অভিযোগ পেয়ে দক্ষিণ দিনাজপুরে তল্লাশি চালায় পুলিশ। গ্রেফতার করা হয়েছিল ৪ জনকে। তাদের জেরা করেই মেলে মালদহের মঙ্গলবাড়ি এলাকার একটি আবাসনের হদিশ। এরপরই ধৃতদের সঙ্গে নিয়ে সেই ঠিকানায় আজ, রবিবার হানা দেয় পুলিশ। দেখা যায়, বিছানা-আলমারি জুড়ে শুধুই টাকা ছড়িয়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আনা হয় তিনটি টাকা গোনার মেশিন। শেষ পাওয়া খবর অনুযায়ী, চলছে টাকা গোনার কাজ। এখনও পর্যন্ত দু-কোটি টাকা উদ্ধার করা গিয়েছে। বিছানায় থরে থরে সাজিয়ে রাখা হয়েছে নোটের বান্ডিল। কাশির সিরাপের তদন্তে নেমে পুলিশের জালে এল কোটি টাকার হদিশ। এ যেন ঠিক কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে। 

আরও পডুন: নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

দক্ষিণ দিনাজপুর ও মালদহ থানার পুলিশ প্রথম বিষয়টি ফাঁস করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে স্পেশাল অপারেশন টিম। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এদিন উদ্ধার হওয়া টাকা মাদক পাচারের সঙ্গে সম্পর্কিত। অভিযুক্ত মাদক ব্যবসায়ী স্রেফ টাকা রাখার জন্যই নাকি মালদহের ওই আবাসনটি ভাড়া নিয়েছিলেন। সেই মতোই সেখানে রাখা হয়েছিল কোটি কোটি টাকা। এখন ওই ভাড়া বাড়ির মালিকের খোঁজ চালাচ্ছে পুলিশ। সঙ্গে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই মাদক ব্যবসায়ীর খোঁজ চালানো হচ্ছে।

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…