২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেনা অভ্যুত্থানে ঢাকা থেকে পালিয়ে আসার দুই বছর বাদে প্রকাশ্যে আসছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার (৫ অগস্ট) দেশত্যাগের দুই বছর পুর্ণ হওয়ার দিনেই সাংবাদিক বৈঠক করবেন তিনি। দিল্লিতে বৈদেশিক সংবাদদাতাদের ক্লাবে (ফরেন করেসপন্ডেন্টস ক্লাব) ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করবেন তিনি। ওই বৈঠকেই বাংলাদেশে প্রত্যাবর্তন সহ একাধিক বিষয়ে কথা বলবেন বঙ্গবন্ধু তনয়া।

২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানের মুখে ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন বাংলাদেশের ত‍ৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেজগাঁও বিমানঘাঁটি থেকে বিশেষ বিমানে এসে নেমেছিলেন হিন্ডনের বায়ুসেনা ঘাঁটিতে। তার পর থেকে দিল্লির এক গোপন জায়গায় ডেরা বেঁধেছেন তিনি। ওই গোপন ডেরা থেকে একাধিকবার আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন। এমনকি একাধিক সংবাদমাধ্যমে ইমেল সাক্ষা‍ৎকারও দিয়েছেন। দিল্লিতে থাকাকালীনই ২০২৫ সালের নভেম্বরে জুলাই আন্দোলনে গণহত্যার অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

গত মাসেই এক আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে বঙ্গবন্ধু তনয়া জানিয়েছিলেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি বাংলাদেশে ফিরবেন। দেশে ফিরে আত্মসমর্পণ করবেন। শুধু তিনি নন, বাংলাদেশ ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতারাও দেশে ফিরে আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছিলেন। গত সপ্তাহে আর একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেছিলেন, দেশে ফিরলে তিনি খুন হয়ে যেতে পারেন। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরেই তারেক রহমান সরকারের আইনমন্ত্রী আসাদুজ্জামান জানিয়ে দিয়েছিলেন, ঢাকায় পা রাখা মাত্রই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে।

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন