বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা ছিলই যে বিশ্বকাপ শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো  ও তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ। বহুদিনের সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে। সামনে এসেছে ফুটবল তারকার বিয়ের দিন। এই খবর সামনে আসার পরেই ফুটবলারদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।  

 জানা গিয়েছে, আগামী শনিবার (৮ আগস্ট)  নিজের জন্মভূমি মাদেইরা দ্বীপে জর্জিনাকে বিয়ে করতে চলেছেন পর্তুগিজ  তারকা। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’। শনিবার মাদেইরার রাজধানী ফুনচালের এক ঐতিহাসিক ক্যাথিড্রালে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের অনুষ্ঠান হবে।  জানা গিয়েছে, বিয়ের পর পাঁচতারা হোটেল স্যাভয় প্যালেস একটি জমকালো অনুষ্ঠান হবে। বিলাসবহুল হোটেলটির অতিথিদের জানানো হয়েছে যে, একটি ব্যক্তিগত অনুষ্ঠানের কারণে শুক্র ও শনিবার হোটেলটির দুটি তলা এবং বেশ কয়েকটি জায়গা বন্ধ থাকবে। তার পরেউ রোনাল্ডোর বিয়ের চর্চা আরও জোরালো হয়। অনেকেই মনে করছেন কড়া নিরাপত্তার মধ্যে হোটেলটি একটি হাই-প্রোফাইল বিয়ের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন:  ৩ দিন পর উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

উল্লেখ্য,  ২০১৬ সালে রোনাল্ডো ও জর্জিনার প্রথম সাক্ষাৎ হয় এবং তাদের সম্পর্ক দ্রুতই ফুটবল জগতে অন্যতম আলোচিত প্রেমকাহিনীতে পরিণত হয়। ২০২৫ সালের অগস্টে, জর্জিনা একটি বড় হীরার আংটি পরা ছবি শেয়ার করে তাদের বাগদানের বিষয়টি নিশ্চিত করেন। পরবর্তীতে রোনাল্ডো জানান যে, জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার সিদ্ধান্তে তার মেয়েরাও ভূমিকা রেখেছিল। এই জুটির পাঁচ সন্তান রয়েছে।    

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা