মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নিটে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে দিল্লিতে আন্দোলনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুকথা বলেছিল নয়ডার এক নাবালিকা। যদিও তাকে ক্ষমা করে দেন মোদি। এবার তার বিরুদ্ধে কোনও মামলা হবে না বলে সাফ জানাল দিল্লি পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে কুকথা বলার জন্য একটি ভিডিও প্রকাশ করে ক্ষমা চেয়েছিলেন নয়ডার ওই নাবালিকা। গতকাল, রবিবার তার মা সংবাদমাধ্যমের সামনে মেয়ের কৃতকর্মের জন্য ক্ষমাও চেয়েছেন। প্রধানমন্ত্রীর মোদির ক্ষমার সিদ্ধান্ত তাঁর মেয়েকে ‘জীবনদান’ দিয়েছে বলেও দাবি করেছেন তিনি। এমনকি, প্রধানমন্ত্রী যেন তাঁর মেয়েকে দত্তক নেন ও ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য সে ব্যাপারেও আবেদন জানান তিনি।

আরও পডুন: ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

তারপরেই আজ, সোমবার দিল্লি পুলিশ জানিয়েছে ওই নাবালিকার বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হচ্ছে না। দিল্লির যন্তর মন্তরে ‘ককরোচ জনতা পার্টি’-র নেতৃত্বে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচির সময়ে ওই নাবালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। ঘটনায় নয়ডায় একটি জিরো এফআইআর দায়ের করা হয়েছিল। পরে অভিযোগের ঘটনাস্থল দিল্লি হওয়ায় মামলাটি দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় স্থানান্তর করা হয়। পরবর্তীতে নাবালিকা একটি ভিডিয়ো বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চায় এবং দাবি করে, প্রতিবাদস্থলে অন্যদের কথায় প্রভাবিত হয়েই সে ওই মন্তব্য করেছিল। মোদিও বিষয়টি হাল্কার ছলে নিয়ে তাকে ক্ষমা করে দেন। তারপরেই নাবালিকার বিরুদ্ধে দায়ের হওয়া ওই জিরো এফআইআর খারিজ করে দিয়েছে দিল্লি পুলিশ।

গতকাল, রবিবার ওই নাবালিকার মা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেছিলেন, ‘মেয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অশ্লীল শব্দ ব্যবহার করেছিল, তাকে ক্ষমা করে প্রধানমন্ত্রী মোদি তাঁর মহানুভবতার পরিচয় দিয়েছেন। আজ মেয়েটির জন্মদিন, আর প্রধানমন্ত্রী মোদি তাকে দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উপহার, জীবনদান। আজ মেয়েটি যেন নতুন জীবন পেল।’

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের

মোদির ক্ষমার পর নয়ডার নাবালিকার বিরুদ্ধে মামলা তুলে নিল দিল্লি পুলিশ

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী