মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধৃত হামিম মণ্ডলকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য হাতে পাচ্ছেন তদন্তকারীরা। অস্ত্র আমদানির ছক থেকে শুরু করে পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ, এমনকি হানিট্র্যাপের মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের টার্গেট করার পরিকল্পনা- সব দিকই এখন খতিয়ে দেখছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।

তদন্তকারীদের দাবি, অস্ত্র আমদানির উদ্দেশ্যে হামিম মণ্ডলের যোগাযোগ করানো হয়েছিল পাঞ্জাব ও রাজস্থানের অন্তত দুই অস্ত্র কারবারির সঙ্গে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি সংক্রান্ত তথ্য পাকিস্তানি হ্যান্ডলার ‘রানা’-কে পাঠানোর পর হামিমকে অস্ত্র সরবরাহের আশ্বাস দেওয়া হয়। এরপর আইএসআই-ঘনিষ্ঠ ‘হামিদ’ নামে এক ব্যক্তি ‘এক্স’ (সাবেক টুইটার)-এর মাধ্যমে হামিমের সঙ্গে যোগাযোগ করে। ইতিমধ্যেই ওই দুই অস্ত্র কারবারির খোঁজে তল্লাশি শুরু করেছে এসটিএফ।তদন্তে আরও উঠে এসেছে, বাংলায় হানিট্র্যাপ চালানোর জন্য মহিলা গ্যাং তৈরির ছক কষেছিল জঙ্গি চক্র। গোয়েন্দাদের দাবি, সামাজিক মাধ্যমে সুন্দরী ও উঠতি মডেলদের টার্গেট করা হচ্ছিল। রাজ্যের অন্তত ছয় জন মন্ত্রী ও তাঁদের পরিবারের সদস্যদের ফাঁদে ফেলার পরিকল্পনা ছিল বলেও তদন্তকারীদের অনুমান। 

আরও পড়ুনঃ সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

সূত্রের খবর, মডেলিং ও অভিনয়ের সুযোগের প্রলোভন দেখিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসিন্দা অর্পিতা সরকারকে দলে টানে হামিম। হানিট্র্যাপে যুক্ত হলে মোটা অঙ্কের অর্থ উপার্জনের আশ্বাসও দেওয়া হয়েছিল তাঁকে। তদন্তকারীদের দাবি, পাকিস্তান থেকেই সামাজিক মাধ্যমের মাধ্যমে অর্পিতাকে প্রশিক্ষণ দেওয়া হয়। হাওড়ার এক মন্ত্রীর পুত্রকে টার্গেট করে প্রথমে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি, পরে তোলাবাজি এবং শেষ পর্যন্ত অপহরণের ছকও কষা হয়েছিল বলে অভিযোগ। এসটিএফ এখন খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আরও কতজন মহিলা যুক্ত ছিলেন এবং কতজনকে একই কায়দায় হানিট্র্যাপের জালে ফেলার চেষ্টা করা হয়েছে। তদন্তকারীদের দাবি, পাকিস্তান-ঘনিষ্ঠ জঙ্গি নেটওয়ার্কের নির্দেশেই এই গোটা পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা চলছিল।

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ

হস্টেলে ঘুমন্ত অবস্থায় কাটা হল ১০ ছাত্রীর চুলের বেণী, তদন্তে উঠে এল চমকে দেওয়া তথ্য