ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফুসফুসের ক্যান্সার কেবল শুধু ধূমপায়ীদেরই হয়, এই ধারণা এখন দ্রুত পাল্টাচ্ছে। সাম্প্রতিককালে ধূমপান করেন না এমন নারীদের মধ্যেও  ফুসফুসের ক্যান্সারের প্রকোপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বর্তমানে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত নারীদের প্রায় ৮০ শতাংশই সম্পূর্ণ অ-ধূমপায়ী। গত দুই দশকে আক্রান্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং মহিলাদের মধ্যে আক্রান্তের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এর পেছনে রয়েছে ঘরের ভেতরের ও বাইরের একাধিক অদৃশ্য কারণ। প্রথমত, প্যাসিভ স্মোকিং বা পরোক্ষ ধূমপান। পরিবার বা কর্মক্ষেত্রে তামাকের ধোঁয়া নারীদের ফুসফুসের মারাত্মক ক্ষতি করছে। দ্বিতীয়ত, রান্নাঘরের বায়ুদূষণ। বিশেষ করে গ্রামীণ বা আধা শহুরে এলাকায় কাঠ, ঘুটে বা কয়লার উনুন থেকে নির্গত ধোঁয়া নারীদের ফুসফুসকে প্রতিনিয়ত বিষাক্ত করে তোলে। এছাড়া শহরের দূষিত বাতাস, বাতাসে থাকা ক্ষতিকর কণা (PM 2.5), অ্যাসবেস্টস বা রেডন গ্যাসের মতো বিষাক্ত উপাদান এবং নারীদের শরীরের বিশেষ কিছু জিনগত পরিবর্তন (Genetic Mutations) এই রোগ ছড়ানোর জন্য দায়ী। ভারতে গত বছর প্রায় ১.১২ লক্ষেরও বেশি নতুন ফুসফুসের ক্যানসারের রোগী শনাক্ত করা হয়েছে । এটি দেশের তৃতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার হলেও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে।

প্রাথমিকভাবে অনেক রোগী দীর্ঘদিনের কাশি, শ্বাসকষ্ট বা হাঁপানির মতো উপসর্গ নিয়ে চিকিৎসা করাতে আসেন। পরে পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে ফুসফুসের ক্যানসার। ফলে দীর্ঘদিন ধরে কাশি, শ্বাস নিতে সমস্যা, বুকে ব্যথা, কাশির সঙ্গে রক্ত, অকারণে ওজন কমে যাওয়া বা অতিরিক্ত ক্লান্তির মতো লক্ষণকে অবহেলা না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে শহরাঞ্চলে বায়ুদূষণকে অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকির কারণ হিসেবে দেখা হচ্ছে। যদিও ধূমপান এখনও সবচেয়ে বড় ঝুঁকির কারণ। দীর্ঘদিন উপসর্গ থাকলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। ধূমপান এড়িয়ে চলা, পরোক্ষ ধূমপান থেকে দূরে থাকা, দূষণের মাত্রা বেশি থাকলে প্রয়োজনীয় সুরক্ষা নেওয়া এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো ফুসফুসের ক্যানসার প্রতিরোধ ও দ্রুত শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার