সাঙ্কেতিক ভাষায় কোটির লেনদেন, ‘পাথরসম্রাট’ টুলুর খাতা খুলতে আসরে বিশেষজ্ঞ আইপিএস

: বর্তমানে 'পাথরসম্রাট' টুলু মণ্ডলের বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, হার্ডড্রাইভ ও পেনড্রাইভে থাকা আর্থিক তথ্যের রহস্যভেদ করছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলের বাজেয়াপ্ত হওয়া ল্যাপটপ, হার্ডড্রাইভ ও পেনড্রাইভে থাকা আর্থিক তথ্যের রহস্যভেদ করছে পুলিশ। ইতিমধ্যেই তদন্তে একাধিক বিস্ফোরক তথ্য উঠে এসেছে। সাংকেতিক ভাষায় অর্থাৎ কোড ল্যাঙ্গুয়েজে হত টুলুর কোটি টাকার লেনদেন। টুলুর ব্যবসার আর্থিক হিসেব দেখতেন তাঁর হিসাবরক্ষক পিনাকী দেব। এই কাজে তাঁকে সহযোগিতা করতেন পার্থ সারথী নামে আর এক ব্যক্তি। বর্তমানে দুইজনকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁদের কাছ থেকেই দুটি ল্যাপটপ, একাধিক পেন ড্রাইভ এবং একটি হার্ড ড্রাইভ বাজেয়াপ্ত করা হয়েছে। কিন্তু পুলিশ সূত্রের খবর, টুলুর ব্যবসার কোটি কোটি টাকার হিসেব লিখে রাখা হয়েছে সংক্ষিপ্ত ভাষা, সাংকেতিক চিহ্ন ও বিশেষ হিসাবরক্ষণ পদ্ধতি ব্যবহার করে।

যার ফলে তথ্য উদ্ধার হলেও তার প্রকৃত অর্থ, লেনদেনের উৎস কোথায়, কিছুই বুঝতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। তাই টুলুর আর্থিক নথির রহস্যভেদে নিযুক্ত করা হয়েছে একজন আইপিএস অফিসারকে। যিনি পুলিশের যোগ দেওয়ার আগে পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। বোলপুরের এসডিপিও অর্পিত আর পারেখকে এই কঠিন সমস্যা সমাধানের দায়িত্ব দেওয়া হয়েছে। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি হিসেবরক্ষকদের ব্যবহৃত সাংকেতিক ভাষা বিশ্লেষণ করছেন।

কোটি টাকার হিসেব মিলিয়ে তদন্তের উপযোগী করে তোলা এবং ট্যালি ও এক্সেল শিটে সম্পূর্ণ আর্থিক লেনদেনের হিসেব বিশ্লেষণের কাজ করছেন। গত সাত দিন তিনি সিউড়ি থানায় বসেই তিনি এই কাজ করছেন। সঙ্গে হিসেব রক্ষকদের জিজ্ঞাসাবাদও করছেন। তবে পুলিশের হাতে যে সকল ল্যাপটপ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস রয়েছে, তাতে সকল তথ্য রয়েছে কিনা বা গুরুত্বপূর্ণ ফাইল বা তথ্য মুছে ফেলা হয়েছে কি না, তার তদন্তে যুক্ত হয়েছে সিআইডির বিশেষ প্রযুক্তিগত দল। উল্লেখ্য, টুলু মণ্ডলের বীরভূমের মিনারের বাড়ি থেকে প্রায় ২৮.৫ কোটি টাকা থরে থরে নোটের বাণ্ডিল উদ্ধার হয়েছে। পাশাপাশি ১৫ কিলোগ্রাম সোনার বাটও উদ্ধার হয়েছে। এত টাকা কোথায় পেলেন তিনি, সেই তদন্তেই এখন পুলিশ।

মুম্বই পালানোর আগে বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪