মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ মঙ্গলবার (১১ অগস্ট) যাচ্ছেন বাঁকুড়ায়। জানা গিয়েছে, পশ্চিমাঞ্চল উন্নয়ন্ন পর্ষদের অধীনে থাকা সাতটি জেলার আধিকারিকদের সঙ্গে উন্নয়ন সংক্রান্ত বৈঠকে যোগ দিতেই মুখ্যমন্ত্রীর এই সফর। বৈঠকের পাশাপাশি বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানার পরিবারের একটি অনুষ্ঠানেও যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।  

পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ কাজ করে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম-সহ ৭ জেলার মূলত গ্রামীণ এলাকায় বিভিন্ন উন্নয়ন নিয়ে। অভিযোগ উঠেছে, আগের সরকার শেষ তিন বছরে এই পর্ষদের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না করায় একাধিক প্রকল্প কার্যত থমকে গিয়েছিল। রাজ্যে পালাবদলের পর নতুন সরকারের প্রথম বাজেটেই পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে।   

আরও পড়ুন:  টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই রেখেছেন পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর। মঙ্গলবার দফতরের হেডকোয়ার্টারেই হবে বিশেষ বৈঠক। সেখানে ৭টি জেলার জেলাশাসক, ৭৪টি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার এবং ৪৬ জন বিধায়ককে আমন্ত্রণ জানানো হয়েছে। এবারের রাজ্য বাজেটে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরের জন্য বরাদ্দ হয়েছে ১৬০০ কোটি টাকারও বেশি। এই বিপুল অর্থ ৭৪টি ব্লকে কীভাবে এবং কোন কোন উন্নয়ন প্রকল্পে খরচ করা হবে, বৈঠকে তার রূপরেখা তৈরি হতে পারে।  ইতিমধ্যেই রাজ্যের তরফে প্রতিটি ব্লককে আড়াই কোটি টাকা করে বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন থমকে থাকা উন্নয়নমূলক কাজ এবার কতটা দ্রুত শুরু করা যায়, সেই দিকেই নজর রয়েছে সকলের। 

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

নিয়োগ প্রক্রিয়ায় ফের জট! আপাতত স্থগিত মধ্যশিক্ষা পর্ষদের ভেরিফিকেশন

পার্ক ইনস্টিটিউশনে কী কারণে অসুস্থ হল পড়ুয়ারা? তদন্তে স্বাস্থ্য দফতর ও পুরসভার টিম

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় ২৪ হাজার টাকা বাড়ল রুপোর দাম, গগনচুম্বী সোনাও, মাথায় হাত গহনাপ্রেমীদের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের

১৫ অগস্ট ঘিরে দিল্লিতে হাই অ্যালার্ট, ইন্ডিয়ান মুজাহিদিন ও আল কায়েদার ১৯ জঙ্গির পোস্টার জারি

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা